রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমল

দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি মিলছে না কিছুতেই। রাজ্যে গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ সামান্য হ্রাস পেয়েছে। কিন্তু তা উদ্বেগ কাটাতে পারছে না। আগের দিন রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৭৪৬ জন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪৪ জন। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। তবে দৈনিক শনাক্তের হার কিছুটা হ্রাস পেয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যের ১৪৬টি ল্যাবরেটরিতে ৪২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। নয়া নমুনা পরীক্ষায় ৭৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জনে।  শনাক্তের হার আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৭ শতাংশে।’

দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একদিনে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ১৩ জন। যার ফলে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৭১৬ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় একদিনে মারা গিয়েছেন কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩ জন। তবে মৃত্যুশূন্য দিন পার করেছে দক্ষিণ ২৪ পরগনা।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্তের তুলনায় করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। মারণ ভাইরাসকে যহারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৩৮ হাজার ৪৭৮ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩১ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৫টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৯ জনে।’  

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়