রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৮৭২ জন, কমল দৈনিক মৃত্যু

মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের বাড়ল করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন। দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি সংক্রমণের হারও আগের দিনের তুলনায় বেড়েছে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৩ জন।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা বেড়েছে। একদিনে ১৫৩টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৯৬ লক্ষ ৯৫ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১২ শতাংশ। নতুন করে আরও ৮৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৩১৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৩০৭ জন।’

রাজ্যে দৈনিক সংক্রমণ যেমন ঊর্ধ্বমুখী, তেমনই সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুস্থ হলেন ১৫ লক্ষ ৭৫ হাজার ৯৮০ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৩১টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩১ জনে।’

কলকাতায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মহানগরীতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৭ জন। আর মারণ ভাইরাসের মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৩ জন। কলকাতায় সংক্রমণ নিম্নমুখী হলেও উত্তর ২৪ পরগনার কোভিড পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। আগের দিন অর্থা‍ৎ শুক্রবার ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১৪৮ জন।’

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের