সুপ্রিম নির্দেশ মেনে OBC মামলায় হলফনামা দাখিল রাজ্যের

সুপ্রিম নির্দেশ মেনে OBC মামলায় হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(Bengal) ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে Other Backward Caste বা OBC’র তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার(West Bengal State Government)। সেই ঘটনাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আগেই মামলা(OBC Case) দায়ের হয়েছিল। সেই মামলায় রাজ্যের পদক্ষেপকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। উপরন্তু প্রায় ৫ লক্ষ OBC Certificate বা শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। তার জেরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় রাজ্য সরকারকে। গত ৫ অগস্ট সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দাখিল করারও নির্দেশ দিয়েছিল। গত ২১ অগস্ট মামলাটি প্রথমবার শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। আগামী ২৭ তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই সুপ্রিম নির্দেশ মেনে হলফনামা দাখিল(Affidavit Filed) করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন, সঞ্জয়ের হয়ে আইনি লড়াই লড়বেন আইনজীবী কবিতা সরকার

এই গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে এই মামলায় সাওয়াল করে জানিয়েছেন, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। তাই কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবশ্য সেই স্থগিতাদেশ দেননি। রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয় সিং সাওয়াল করে বলেন যে, এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়, শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়ার শুরুতেই যেন সেদিন শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। এরই মধ্যে রাজ্য সরকারও হলফনামা দাখিল করেছে শীর্ষ আদালতে। সেই হলফনামায় রাজ্যের তরফে জানানো হয়েছে, ত্রিস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। চালানো হয়েছিল দুটি সমীক্ষা। তারপর শুনানি হয়েছিল অনগ্রসর শ্রেণিদের কমিশনে। তবে কয়েকটি মুসলিম শ্রেণির ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা ২৪ ঘণ্টারও কম সময় সম্পূর্ণ করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন, আর জি কর কেন্দ্রীয় বাহিনীময়, তবুও চলছে ডাক্তারদের কর্মবিরতি

২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে ৭৭টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলেছিল শীর্ষ আদালত। কেননা ওই ৭৭টি শ্রেনীর মধ্যে ৭৫টি শ্রেণিই মুসলিম। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথম ধাপে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হয়। শ্রেণি, জনসংখ্যা, বসবাসের স্থান, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থার মতো বিভিন্ন তথ্য দিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। সেই আবেদনপত্র পাওয়ার পরে সমীক্ষা চালায় কমিশন। ২০১২ সালের আগে কমিশনের সদস্যরা সমীক্ষা চালাতেন। ২০১২ সালের পর থেকে সমীক্ষা চালাচ্ছে রাজ্য সরকারের Cultural Research Institute। সঙ্গে থাকেন নৃতত্ববিদরা। সেই সমীক্ষার সময় সংশ্লিষ্ট আবেদনের ভিত্তিতে শুনানির নোটিশ জারি করে থাকে কমিশন। কোন কোন ক্ষেত্রে আপত্তি আছে, সেটাও জানানো হয়। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে কমিশন। সমীক্ষায় কী কী উঠে এসেছে, তা খতিয়ে দেখা হয়। তারপর জানিয়ে দেওয়া হয় যে আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল করা হয়েছে। যদি আবেদন গ্রহণ করা হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়ে থাকে। সেই সুপারিশ যায় রাজ্যের মন্ত্রিসভার কাছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে সংশ্লিষ্ট শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি