৩৬ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অসহ্য গরম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের পরেই রাজ্য জুড়ে বাড়তে চলেছে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।  তবে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু অস্বস্তিকর গরম থাকবে গোটা রাজ্যজুড়ে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, চলতি মাসেই কলকাতায় তাপমাত্রা যেতে চলেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। শুধু তাই নয় পুরুলিয়া এবং বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ। পাশাপাশি দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। এরফলে হু হু করে বাড়বে তাপমাত্রা। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।  অন্যদিকে  বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

উল্লেখ্য, বুধবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি।  যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি কম। অন্যদিকে এদিন সর্বনিম্ন তাপমাত্রা  থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ৩৮ ডিগ্রিতে থাকতে চলেছে তাপমাত্রা। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ থাকবে মেঘলা।

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, ভিআইপি নয়, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত