হুইলচেয়ার ম্যারাথন, প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে গতির লড়াই

গরুমারা জঙ্গলের ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে এই প্রতিযোগিতা। বিশিষ্ট অতিথি করিমুল হক বলেন, এই প্রতিযোগিতা সাধুবাদ জানানোর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে হল গতির লড়াই। হুইল চেয়ারে (WHEEL CHAIR) গতির লড়াই হল ৭ কিলোমিটার জুড়ে। উত্তরবঙ্গে এই প্রথম আয়োজিত হয়েছিল অভিনব এই ম্যারাথনের। আয়োজন হয়েছিল ডুয়ার্সে (DOOARS)। গরুমারা জঙ্গলের ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে এই প্রতিযোগিতা। অংশ নিয়েছিলেন ১৭ জন প্রতিযোগী।

রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে হয়েছিল বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে এই প্রতিযোগিতা। চালসা গোলাই বাতাবাড়ি কিষাণ মাণ্ডি পর্যন্ত (৭ কিলোমিটার) এই প্রতিযোগিতা হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন ১৭ জন প্রতিযোগী। বৃষ্টি পড়লেও উপস্থিত হয়েছিলেন প্রতিযোগীরা। অবশ্য বৃষ্টি থামতে তবেই শুরু হয় হুইল চেয়ার ম্যারাথন। এই ম্যারাথনে অংশগ্রহণকারীরা স্থাপন করলেন দৃষ্টান্ত।

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। প্রথম স্থান অধিকার করেছেন অপূর্ব সামন্ত। তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। দ্বিতীয় স্থানও অধিকার করেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা মিঠুন গিরি। তাঁর বাড়ি জেলার বেলদায়। তৃতীয় স্থান অধিকার করেন উত্তর দিনাজপুর জেলার ময়না চেকপোস্টের ভবেশ সোরেন।

এদিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক করিমুল হক, সমাজসেবী শেখ জিয়াউর রহমান প্রমুখ। বিজয়ীদের পুরস্কৃত করা হয় কিষাণ মাণ্ডিতে। উল্লেখ্য, এখানেই প্রতিযোগিতা শেষ হয়েছিল। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল, শংসাপত্র ও আর্থিক পুরস্কার। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে প্রতিযোগীদের। বিশিষ্ট অতিথি করিমুল হক বলেন, এই প্রতিযোগিতা সাধুবাদ জানানোর।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার