বাংলা থেকে কবে বিদায় বর্ষার? আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি:  ১৫ দিন ধরে একই জায়গায় থমকে রয়েছে বর্ষা। যার ফলে বিদায় নেব নেব করেও বাংলা থেকে বিদায় নিচ্ছে না বর্ষা। এটি এখন অবস্থান করছে গুজরাতের বিলাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশ এবং শাহজানপুরে অবস্থান করছে। আগামী ২-৩ দিনের মধ্যে গুজরাতের বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিতে পারে।

জানা গিয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে। এরফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। তবে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তের আশঙ্কার জন্য নতুন করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয়স্তরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলেছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হবে। সপ্তাহের শেষে বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে।

বৃহস্পতিবার ৭ জেলা এবং শুক্রবার ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আবার কখনও কখনও রোদের দেখাও মিলবে। বর্ষা থমকে থাকার কারণে খুব দ্রুত বর্ষা বিদায় নিচ্ছে না। আরও কয়েকদিন বঙ্গে বৃষ্টি চলবে। তবে ভারী বা অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গুজরাতের ওপর থেকে বর্ষা বিদায় নেওয়ার পরেই জানতে পারা যাবে বঙ্গ থেকে কবে বিদায় নেবে বর্ষা। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো