বাংলায় বার্ড ফ্লু! শিশুর শরীরে মিলল ভাইরাস, উদ্বেগ প্রকাশ হু’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় ধরা পড়ল বার্ড ফ্লু। এবার চার বছরের এক শিশুর শরীরে দেখা দিয়েছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। এই তথ্য সামনে এনে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ।  জানা গিয়েছে, ক্রমাগত শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল চার বছরের এক শিশু। এরপরেই  জানা যায় সে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। তবে ওই শিশুটির পরিচয় এখন জানা যায়নি। 

হু’র রিপোর্ট অনুসারে, আক্রান্ত শিশুর বাড়ির পাশে ছিল মুরগীর ফার্ম। সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। গুরুত্বর অসুস্থ হয়ে পড়তেই তাঁকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে  ভর্তি করা হয়। টানা তিন মাস ধরে অসুস্থ থাকার পর অবশেষে সে  সুস্থ হয়ে উঠেছে । তবে স্বস্তির বিষয় শিশুটির পরিবারের কেউ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি। কিন্তু এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই নিয়ে ভারতে দ্বিতীয়বারের মতো মানবদেহে মিলল বার্ড ফ্লু ভাইরাস। প্রথমবার ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই ভাইরাসের দেখা মেলে। এরপর ২০২৪ সালে আবার একজন আক্রান্ত হয়েছে বার্ড ফ্লুতে। তবে পাঁচ বছর পর ফের এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে উত্তেজনা।

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক