ঝালদার কাউন্সিলর খুনে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ স্ত্রী

পুরুলিয়া জেলার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মৃত কাউন্সিলরের স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া জেলার ঝালদায়(Jhalda) কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মৃত কাউন্সিলরের স্ত্রী। শুক্রবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

চলতি মাসের ১৩ তারিখে ঝালদা-বাঘমুণ্ডি সড়কপথে গোকুলনগরের কাছে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় কংগ্রেস কাউন্সিলর(Congress Councillor) তপন কান্দুর। এই খুনের ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে কাঠগড়ায় তোলেন তাঁর পরিবার। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু এই ঘটনায় সরাসরি ঝালদা থানার আইসির বিরুদ্ধে অভিযোগ করেন।

তাঁর স্বামীর মৃত্যুর ঘটনায় পূর্ণিমা কান্দু আগেই জানিয়েছিলেন, খুনের বিচার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সেই মত শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। একই সঙ্গে পুরো তদন্তই আদালতের নজরদারিতে করারও আবেদন জানান নিহত কাউন্সিলরের স্ত্রী। আগামী সোমবার হতে পারে সেই মামলার শুনানি হবে। এদিন কলকাতায় এসে পূর্ণিমা বলেন, ‘‘রাজ্য পুলিশের উপর ভরসা নেই। ঝালদার আইসি নিজেই জড়িত ছিলেন। সিবিআই তদন্ত হলে আরও বড় মাথা ধরা পড়তে পারে।’’

উল্লেখ্য এই ঘটনায় ২০ মার্চ পুরুলিয়া জেলা পুলিশের নির্দেশে পাঁচ পুলিশকর্মীকে ক্লোজ করা হয়। যে পাঁচ পুলিশকর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে, সেই তালিকায় ঝালদা থানার সাব ইনস্পেক্টর অণিমা অধিকারী, দু’জন কনস্টেবল এবং দু’জন এনভিএফ কর্মী রয়েছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগেই ওই পাঁচ জনকে বসিয়ে দেওয়া হয়। এর পর ২৪ মার্চ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও যাবতীয় দায়িত্ব থেকে অপসারণ করা হয়। আইসি-কে অপসারণ করার পর ঝালদা থানার দায়িত্ব দেওয়া হয়েছে এসডিপিও সুব্রত দেবকে।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম