আসন্ন নির্বাচনে ৭৭ পার হবে তো? সন্দিহান বিজেপি নেতৃত্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যেই মধ্যরাতে প্রশাসনিক তরে বদলি। বেনজিরভাবে একাধিক নির্দেশ এসেছে মধ্যরাতে। এই উভয় প্রচেষ্টার পরেও বাংলা জয় নিশ্চিত হবে কিনা প্রশ্ন উঠেছে বিজেপি মহলে। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। সমস্ত রাজনৈতিক দল সর্বশক্তি নিয়ে ময়দানের নেমে পড়েছে। প্রার্থীদের দিয়ে চলছে প্রচার। কিন্তু গেরুয়া শিবিরে সংশয় থাকছে। একুশের নির্বাচনে আগের থেকে বেশি আসন আসবে ? আসন্ন নির্বাচনে আদৌ ৭৭ আসন পার করতে পারবে বিজেপি? সংশয় রয়েছে বিজেপির অন্দরেই।

গত বিধানসভা নির্বাচনে প্রচারে একটা স্লোগান বাংলার চারদিকে ছড়িয়ে দিয়েছিল বিজেপি। আবকি বার ২০০ পার। বঙ্গ বিজেপি ব্রিগেডের দেওয়া আশ্বাস ধুলোয় মিশে গিয়েছিল। ২০০ আসন তো অলীক স্বপ্ন। ১০০ ধারেকাছে যেতে পারেনি পদ্ম শিবির। ৭৭ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। বঙ্গ বিজেপিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেই থেকে শিক্ষা নিয়ে এবার বিধানসভা নির্বাচনে কোন কমিটমেন্টে যায়নি বঙ্গ বিজেপি। তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ ৩ অঙ্ক পার করবে বিজেপি? গতবারের বিধানসভা থেকে শিক্ষা নিয়ে এবার অনেকটাই সতর্ক রয়েছে তারা।

চলতি মাসের শেষ লগ্নে বঙ্গে নির্বাচনে ঝাপাতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমে অমিত শাহ ও তারপরে প্রধানমন্ত্রীর স্বয়ং আসবেন ভোট প্রচারে। কিন্তু তারপরেও কতটা হাওয়া ঘুরবে সেটা নিয়েই প্রশ্ন রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। সূত্রের খবর, দিল্লির নেতাদের কাছে বঙ্গ বিজেপি জানিয়েছে, ৮০-৯০ আসনে ভালো ফল করবে। পুরোদমে প্রচার চালালে সেই সংখ্যাটা আরো কিছুটা বাড়বে। কিন্তু একশোর গণ্ডি পার করবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে বিজেপির অন্ধরেই।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?