দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাত সকালেই জেলায় জেলায় ঝড়বৃষ্টি, শহরে কালবৈশাখীর সম্ভাবনা!

নিজস্ব প্রতিনিধি : প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। এই গরম থেকে সাময়িক স্বস্তি দিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে কলকাতা শহর রাজ্যের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে বলেই জানা গিয়েছে। সকাল থেকেই তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে।  কালবৈশাখির সম্ভাবনা রাজ্যজুড়ে। কলকাতার ভোরের তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ থাকার সম্ভাবনা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের পশ্চিমাঞ্চল সহ পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কোথাও কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। রয়েছে হাওয়াও। সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় একটা ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। যা উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত হিমালয় সংলগ্ন অঞ্চলে বিস্তৃত। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঝঞ্জার জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

কলকাতা সহ কয়েকটি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার ও বুধবার জারি কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি ও নদিয়া। উত্তরবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা। সকল জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড় হতে পারে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার।

সোমবার বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা হয়ে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূমে শিলাবৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে ফের নতুন করে গরম বাড়তে পারে। কলকাতায় খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

‘CPIM-এর পতাকা এখন শুধুই বিরিয়ানির হাঁড়িতেই’, বেফাঁস মন্তব্যের বিতর্কে সায়ন্তিকা

ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, বাংলার এই বুথের বাইরে এলাহি আয়োজন

‘খুব ভালো ভোট হচ্ছে, ঠাণ্ডা-ঠাণ্ডা, কুল-কুল,’ বললেন অনুব্রত মণ্ডল

নন্দলাল বসুর নাতিকে সস্ত্রীক ফিরতে হল, ট্রাইব্যুনালের রায়েও ভোট দিতে পারলেন না

উত্তপ্ত নওদা, হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, একের পর এক গাড়ি ভাঙচুর

‘ভোট পড়ে গিয়েছে’, শুনেই তাজ্জব বৃ্দ্ধ, বালুরঘাটে ছাপ্পার অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ