খালের জলে মহিলার আধপোড়া দেহ, হৈ চৈ এলাকায়, আসল ঘটনা কী

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: খালের জলে মহিলার ভাসন্ত আধপোড়া দেহ নিয়ে চাঞ্চল্য ক্যানিংয়ের বৈকুণ্ঠপুর এলাকায়। বুধবার রাতে এলাকারই একটি খালের মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। তার দেহের অনেকখানি অংশ পোড়া অবস্থায় ছিল। আচমকা এমন দৃশ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর যায় ক্যানিং থানায়। ঘটনাস্থলে এসে পুলিশ মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। তারপর জানা যায় আসল ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শীতলা সর্দার (৫৯)। বাড়ি বৈকুণ্ঠপুর এলাকাতেই। বেশ অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শীতলা সর্দার। চিকিৎসা করিয়েও লাভ কিছু হয়নি। বুধবার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এর পরে হিন্দু রীতি মেনে পরিবারের লোকেরা শ্মশানে যান দাহকার্য সারতে। সমস্যা দেখা দেয় অন্য জায়গায়।

মুখাগ্নির পর যখন শীতলা সর্দারের চিতা জ্বলছে তখন ঝেঁপে নামে বৃষ্টি। এদিকে দেহ তখন সম্পূর্ণ দাহ হয়নি। কিন্তু এত বৃষ্টিতে নিভে যায় চিতা। এয়ার দেহ রয়ে যায় আধপোড়া হয়ে। পরিবারের লোকেরা সেই আধপোড়া দেহ খালের জলে ফেলে দেন বলে অভিযোগ। এই নিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিত ভাবে নয়, অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। কেন তাঁর পরিবারের সদস্যরা দেহ অর্ধেক দাহ অবস্থাতেই খালে ফেলে দিয়ে গেলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। একজন মৃত মানুষ এটুকু সম্মানেরও কী যোগ্য নয়? গোটা বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে মৃতের ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ছেলের দাবি এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ