হরিদেবপুরে শ্যুটআউট, পিছন থেকে মহিলাকে লক্ষ্য করে গুলি, পলাতক দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে শহর কলকাতায় শ্যুটআউট। হরিদেবপুরে সোমবার সকালে চলল গুলি। এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুরুতর জখম অবস্থায় এমআর বাঙুরে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পরে তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে বছর ৩৮ এর মৌসুমী হালদার হরিদেবপুর এলাকার বাসিন্দা। সোমবার সকালে তিনি রাস্তায় বেরিয়ে ছিলেন কোন কাজে। বাইকে করে এক যুবক এসে আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে। গুলি করেই পালিয়ে গিয়েছে আততায়ী। সঙ্গে সঙ্গে মহিলার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন মহিলার পরিবার। তাকে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে আততায়ী স্থানীয় কিনা। পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে চেয়েছে ওই মহিলার সঙ্গেই কারো শত্রুতা ছিল কিনা। পাশাপাশি আততায়ীর সঙ্গে পূর্ব পরিচয় ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। তবে জখম মৌসুমী হালদারের পরিবারের সঙ্গে কথা বলে দুষ্কৃতীর বিষয়ে কিছু জানা যায়নি।

কোনও ব্যক্তিগত আক্রোশ নাকি কারও নির্দেশে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাতসকালে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?