চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাদুড়িয়ায় বধূর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: ফের শ্বশুড়বাড়ির অত্যাচারে বলি আরও এক গৃহবধূ? বসিরহাটের বাদুড়িয়ার ঘটনায় তেমনই সন্দেহ করছে পুলিশ। বাদুড়িয়া থানায় নাগরপুর গ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম রোকেয়া খাতুন। আচমকাই ঘরের ভিতর থেকে রোকেয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোকেয়ার বাপের বাড়ির অভিযোগ শ্বশুড়বাড়ির লোকেরা খুন করে ঝুলিয়ে দিয়ে বলছে আত্মহত্যা করেছে রোকেয়া।

ছ’বছর আগে রোকেয়ার সঙ্গে বিয়ে হয় বসিরহাটের নাগরপুর গ্রামের হাফিজুল মণ্ডলের। পেশায় চাষি হাফিজুল পণের দাবি প্রথম থেকেই করে এসেছে। দু’জনের এক ও আড়াই বছরের দুই শিশুসন্তান রয়েছে। রোকেয়ার পরিবারের অভিযোগ, বিয়ের সময় মোটরবাইক, সোনার গয়না, অন্যান্য আসবাবপত্র এবং প্রচুর নগদ টাকা দেওয়া হয়েছিল হাফিজুলকে। তারপরেও আরও নানান জিনিস চেয়ে বারবার চাপ দেওয়া হত রোকেয়াকে। মারধর করা হত ও মানসিক নির্যাতন করা হত রোকেয়াকে। যাতে এই সমস্যার সমাধান হয়, সেইজন্য গ্রামে বারবার সালিশি সভা ডাকা হয়। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। রোকেয়ার বিয়েতে পণ দিতে গিয়েই হিমশিম খেয়েছিল বাপের বাড়ির লোকজন। তবুও বারবার আরও পণ চাই বলে দাবি করেছিল হাফিজুল।

শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে মাঝে মাঝেই দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যেত রোকেয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন মোবাইল চেয়ে চাপ দেয় রোকেয়ার স্বামী হাফিজুল। শুক্রবার অশান্তি চরমে ওঠে, তারপরেই শনি সকালে রোকেয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে গ্রামবাসীরা। রোকেয়ার মা আলেয়া বিবি জামাই হাফিজুল সহ ৪ জনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ