দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাক থেকে উদ্ধার প্রায় ৭০ লাখ টাকার ইয়াবা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার প্রায় ৭০ লাখ টাকার ইয়াবা। জলপাইগুড়ি জেলার ৩১ডি জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল টাকার মাদক উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স। পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

বৃহস্পতিবার রাতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি এসটিএফ এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ৷ উদ্ধার ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট। গোপনসুত্রে খবর পেয়ে শিলিগুড়ি এসটিএফ এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। তদন্তকারীরা জলপাইগুড়ি ৩১ডি জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেন এদিন। জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমানে ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে বলে এসটিএফ টিমের কাছে বৃহস্পতিবার রাতে খবর আসে। সূত্র মারফত খবর পেয়ে অভিযানে নেমে একটি ট্রাক আটক করেন গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতর থেকে প্রায় ৬৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসঅটিএফ আধিকারিকরা৷ একইসঙ্গে ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে গোয়েন্দাদের ওই দল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা।

এসটিএফ সুত্রে জানা গিয়েছে, আসাম থেকে ওই মাদক ট্যাবলেটগুলি নিয়ে আসা হচ্ছিল। কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য অন্তত ৭০ লাখ টাকা বলে জানা গিয়েছে। ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ