‘‌আপনাকে ফল ভুগতে হবে’‌, আইপ্যাকে ইডির হানা নিয়ে শাহকে কড়া হুঁশিয়ারি মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদও মুখ খুলেছেন। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মহুয়ার দাবি, ‘‌ভয় দেখানো, ধমকানো এবং বাহুবল দেখানো’‌ এদের কাজ বিজেপির হয়ে। একইসঙ্গে অমিত শাহের উদ্দেশে সাংসদ মহুয়ার দাবি, ‘‌এর ফল ভুগতে হবে।’‌

অন্যদিকে আজকের এই ইডি হানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ। এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র লেখেন, ‘‌বিজেপির ভয় দেখানোও, ধমকানোর শাখা হয়েছে ইডি। ২০২৬ সালের বাংলার জন্য শেষ প্রচেষ্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের কৌশলগত নথি, প্রার্থী তালিকা ইত্যাদি অবৈধভাবে অ্যাক্সেস পেতে পরামর্শদাতাদের উপর অভিযান চালাচ্ছে। আমরা আপনার সঙ্গে লড়াই করব এবং অমিত শাহকে হারিয়ে জিতব। আপনাকে এর জন্য ফল ভুগতে হবে।’‌

এছাড়া তৃণমূল সাংসদ সাকেত গোখলে লিখেছেন, বাংলাকে নিয়ে মোদি–শাহের নোংরা কৌশল এবার এক নতুন মাত্রায় পৌঁছেছে। আজ সকালে তাঁরা তাঁদের কোলের কুকুর এজেন্সি ইডিকে আমাদের ভোটপ্রচারের পরিকল্পনা এবং সম্ভাব্য প্রার্থী তালিকা, আমাদের ভোট কৌশলের বিস্তারিত তথ্য ও নথি চুরি করতে পাঠিয়েছিল। গুজরাত জিমখানার এই দুই খিলাড়ি যদি ভেবে থাকেন যে, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে এজেন্সিগুলিকে ব্যবহার করবেন, তাহলে তাঁরা বিরাট ভুল করছেন। মোদি–শাহের পতনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আপনারা শুরু করেছেন এবং এখন আমরা এটা শেষ করে দেব। আবার জিতবে বাংলা। আর তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ লিখেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফ ইন্ডিয়া এখন নিজেকে নরেন্দ্র মোদি–অমিত শাহের ইলেকশন ডিপার্টমেন্টে পরিণত করে দিয়েছে। আসলে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা জানিয়ে দিয়েছে যে, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চেয়েও আসন্ন বিধানসভা নির্বাচনে আরও খারাপ ফল করবে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের