সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: সুতি থানার পুলিশ বাহিনীর ঝুলিতে বড় সাফল্য। সুতিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার নাম আরিফ ইকবাল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাড়ে নটা নাগাদ গোপন সূত্র মারফত খবর পেয়ে তারা অভিযান চালায়। তাতেই উদ্ধার হয় অত্যাধুনিক মডেলের আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজ। আরিফ ইকবাল একজন অস্ত্রকারবারি। অস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে গ্রেফতারও করে মুর্শিদাবাদের সুতি থানা পুলিশ।

সুতি রাজ্য সড়কের মধুপুর সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয় ওই  অস্ত্রকারবারিকে। বৃহস্পতিবার সুতি থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন।

ধৃত আরিফ ইকবাল মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতর কাছ থেকে উদ্ধার ১৭ ইঞ্চি সাইজের ৭.৬৫ একটি আধুনিক মানের পিস্তল। ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহুকুমা আদালত পাঠিয়েছে সুতি থানা পুলিশ। এই ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে। কোথায় অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যবসায়ী তা জানতে শুরু হয়েছে তদন্ত।

তবে পুলিশের প্রাথমিক ধারণা বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে সুতিতে বিক্রি করার উদ্দেশ্যে মধুপুরের সিনেমা হলের সামনে ঘোরাঘুরি করছিল। তখনই তাকে গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পাকড়াও করা হয়।

সামনেই বিধানসভা নির্বাচন, তাঁর জন্য অস্ত্র মজুত করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখতে পুলিশ। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হুমকি, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?