তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়রানি, শ্যালকের জন্যে আইনি সমস্যায় পড়লেন অস্কারজয়ী 'নাটু নাটু' গায়ক রাহুল সিপলিগঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়রানি, শ্যালকের জন্যে আইনি সমস্যায় পড়লেন অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। যাতে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর ও রামচরণ। ২০২৩ সালে অস্কার জিতেছিল ছবির ‘নাটু নাটু’ গানটি। যা কিনা ভারতীয় বিনোদন জগতে ইতিহাস সৃষ্টি করেছিল। যাই হোক, এই গানটিই তেলেগু ভার্সনে গেয়েছিলেন রাহুল সিপলিপিঞ্জ। এই গানের মাধ্যমেই তিনি রাতারাতি খ্যাত হয়ে ওঠেন। তিনি বিগবস ‘তেলেগু ৩’-ও জিতেছেন। এবার তিনিই মহিলা সংক্রান্ত কারণে আইনি ঝামেলায় জড়ালেন।

খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ওই তরুণী ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁদের মধ্যেই গায়কের নামও রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ অনুযায়ী, গায়কের শ্যালক বলে পরিচয় দেওয়া কর্পূরাপু রাহুল রেড্ডি নামে এক ব্যক্তি ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতি তাঁর সঙ্গে সহবাস করেন। লাগাতার যৌন নির্যাতন করেন। এখন বিয়ে করতে বলায় তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তাঁর সম্মান ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, শ্যালকের সঙ্গে মিলে রাহুলও তরুণীকে হুমকি দিচ্ছেন। এরপরেই ওই মহিলা বিশাখাপত্তনমের এমভিপি থানায় এফআইআর দায়ের করেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিক বিএনএস ধারা এবং আইটি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। তবে রাহুল এই বিষয়ে এখনও মুখ খোলেননি। 

রাহুলের কেরিয়ার শুরু হয়েছিল ইউটিউবে স্বতন্ত্র গানের মাধ্যমে। এরপর এস এস রাজামৌলির ২০২২ সালের ব্লকবাস্টার ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি তাঁকে রাতারাতি পরিচিতি দেয়। গানটির সুর করেছিলেন এম এম কীরাভানি এবং এর কথা লেখেন চন্দ্রবোস। কীরাভানির ছেলে কালা ভৈরব ছিলেন সিপলিগঞ্জের সহ-গায়ক। এই জয়ের জন্য গায়ক তেলেঙ্গানা সরকারের কাছ থেকে ১ কোটি টাকার নগদ পুরস্কার পেয়েছিলেন। ২০২৫ সালের অগস্টে হায়দ্রাবাদে হরিন্যা রেড্ডির সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয় এবং নভেম্বরে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি, রাহুল সিপলিগঞ্জ পবন কল্যাণ এর ছবি হরি হারা ভিরা মাল্লু: পার্ট 1 এবং মহেশ বাবু-অভিনীত গুন্টুর কারামের জন্য অসংখ্য গান গেয়েছেন।

বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, বানিয়ে নিন ক্রিসপি হানি বাটার চিকেন

কুণাল ঘোষের উপর হামলার পিছনে জড়িত কল্যাণ! বিস্ফোরক দাবি দিলীপের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

ব্র্যান্ডেড হানিতে-ও চিনির সিরাপ? মাত্র ৩ উপাদান দিয়েই বাড়িতে বানান খাঁটি মধু

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর