ডোমকলে বোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডোমকলে ভয়াবহ বোমা বিস্ফোরণ। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঘটে গিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর রমনা শেখপাড়া মাঠে বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম চাঁদু শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। তারাই মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এখনও এটা স্পষ্ট নয় যে ঠিক কী উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। চলছে টহলদারি।একজনকে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইদানিং সময়ে বারবার শিরোনামে আসছে ডোমকল। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার ছাগলখালি মাঠ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড গুলি। তারপর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ইন্তাজুল শেখ ও রাজু মণ্ডল। দু’জনেই ডোমকল থানা এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্র গুলি কোথা থেকে এসেছে এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ফরাক্কা থেকে আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে ওই দুই ব্যক্তি রানিনগর থানা এলাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। সেই সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয় তারা।

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা