স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসে কায়দাবাজি! ভিউজের লোভে বাইক স্টান্ট করতে গিয়ে অকালেই প্রাণ হারালেন যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে কায়দাবাজি! ভিউজের লোভে বাইক স্টান্ট করতে গিয়ে অকালেই প্রাণ হারালেন যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক যুবক। স্বাধীনতা দিবসে রক্তাক্ত ঘটনা হুগলির গুরাপে। জানা গিয়েছে, শনিবার (১৫ অগস্ট) সকালে গুরাপের অগ্নি হোটেলের ১৯ নম্বর জাতীয় সড়কের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, আজ সাতসকালে ৭-৮ জন যুবকের একটি দল পাঁচটি বাইক নিয়ে ওই এলাকায় স্টান্ট দেখাচ্ছিল।

সাপের মত এঁকেবেঁকে বাইক চালাচ্ছিল তাঁরা। আর সেগুলো ক্যামেরায় বন্দি করছিল। তাঁদের মধ্যে একটি বাইকে থাকা ২ জন যুবক দ্রুত গতিতে স্টান্ট দেখাতে শুরু করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্য জনের মাথায় গুরুতর চোট লাগে। তাঁকে বর্ধমানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুরাপ থানার পুলিশ। একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়।

জাতিপুলিশ জানিয়েছে, নিহত বাইক রাইডারের বাড়ি উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকায়। ওখান থেকেই সকলে স্টান্ট করতে গুরাপে এসেছিলেন। পুলিশ এখন পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে জাতীয় সড়কের উপর এইরকম দল বেঁধে স্টান্টের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বর্তমানে স্টান্ট করতে গিয়ে মৃত্যুর ঘটনা প্রথম নয়। সোশ্যাল মিডিয়ায় ভিউজের লোভে এরকম স্টান্ট করতে গিয়ে অকালেই প্রাণ হারিয়েছেন অনেকে। এবার স্বাধীনতা দিবসের দিন অকালেই মরতে হল যুবককে।

টুলু-কাণ্ডে সরকারি যোগের প্রথম হদিশ! গ্রেফতার সিউড়ির হেড ক্লার্ক

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর