পিলে চমকানো কাণ্ড ধূপগুড়িতে, বিষধর অজগরের মুখে চুম্বনের নিজস্বী যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বাড়ছে সর্পপ্রেমীদের মৃত্যু। তাতেও ফিরছে না  হুঁশ । এই আবহে এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে দেখা গেল এক অন্যচিত্র। কয়েকজন যুবক কখনও সাপকে গলায় পেঁচিয়ে সেলফি, কখনও সাপের মুখে মুখ লাগিয়ে চুম্বন খাচ্ছে। আর ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা।

বর্তমানে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মল্লিকপাড়া এখন ভরা ফসলের মাঠ। আর সেখানে পালা করে ধান কাটেন কৃষক সহদেব রায়।  গত রবিবার ধানকে  ছোট ছোট আঁটি করে বাঁধছিলেন । সেইসময় আচমকাই দেখেন লম্বায় প্রায় চার ফুট অজগর সাপ নড়চড় করছে। তা দেখেই আতঙ্কে ধানের আঁটি ফেলে চিৎকার করে ছুটে পালিয়ে যায় সহদেব। আর সেইসময় কয়েকজন যুবক এসে সাপটা হাতে নিয়ে খেলতে শুরু করে এবং ছবি তোলে ।

এই প্রসঙ্গে সহদেব জানিয়েছেন, ‘ সাপটি ধানের মধ্যে নড়তে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। চিৎকার করে পালিয়ে যাই। এরপর কয়েকজন যুবক এসে সাপটা হাতে নিয়ে খেলতে থাকে।  শুধু তাই নয় সাপের মুখের কাছে মুখ নিয়ে যায়।‘ বলা বাহুল্য, অজগর সাপ হল বন্যপ্রাণ আইনের অধীনে। তাই সেই আইন অনুসারে সাপকে  ধরা, খেলা দেখানো, সেলফি তোলা বা নির্যাতন, এমন কিছুই করা যায় না। আর এই খবর কেউ জানতে পারলে হতে পারে শাস্তি এবং জরিমানা। তা সত্বেও কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন