বর্ষায় জল কাদার জন্য চিন্তিত? গাড়ি বিগড়োনো রুখতে রইল ১০ টিপস

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ভারতে গ্রীষ্মের ভয়ানক দাবদাহের পর সুন্দরী বর্ষা স্বস্তি ও তৃপ্তি নিয়ে এলেও গাড়ির জন্য এই ঋতু অনেক ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভেজা রাস্তা, জল, কম দৃশ্যমানতা এবং ইলেকট্রনিক যন্ত্রাংশে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা – সব মিলিয়ে বর্ষাকাল গাড়ির স্বাস্থ্য এবং যাত্রার নিরাপত্তার ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ। তাই বর্ষার আগে গাড়িকে উপযুক্তভাবে প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে দেওয়া হল ১০টি প্রয়োজনীয় ও বাস্তবসম্মত পরামর্শ, যা আপনাকে বর্ষাকালে নিশ্চিন্তে ড্রাইভ করতে সাহায্য করবে।

১. টায়ারের স্বাস্থ্য পরীক্ষা করুন

গাড়ির একমাত্র রাস্তার সাথে সংস্পর্শের জায়গা হল তার টায়ার। বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় সঠিক গ্রিপ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টায়ারের ট্রেড ডেপথ কমপক্ষে ২ মিমি থাকা উচিত। যেসব টায়ারে ‘ট্রেড ওয়্যার ইন্ডিকেটর’ আছে, তা দিয়ে সহজেই বোঝা যায় টায়ার বদলানোর সময় হয়েছে কিনা। স্লিক বা ঘষা টায়ার দ্রুত ব্রেক করার ক্ষমতা কমিয়ে দেয় এবং একোয়াপ্ল্যানিং-এর ঝুঁকি বাড়ায়।

২. ব্যাটারি ও তারের পরীক্ষা

বর্ষাকালে লাইট, ওয়াইপার বেশি ব্যবহার হয়, যার ফলে ব্যাটারির উপর চাপ পড়ে। তাই ব্যাটারি চার্জিং ক্ষমতা ও সংযোগকারী তারগুলো ঠিক আছে কিনা দেখে নিন। ফাটা বা খোলা তার জলের সংস্পর্শে এলে শর্ট সার্কিটের কারণ হতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিন।

৩. ব্রেক সিস্টেম পরীক্ষা করুন

ভেজা রাস্তায় ব্রেকিং ডিসট্যান্স বেড়ে যায়, তাই ব্রেকগুলো শক্তিশালী ও নির্ভরযোগ্য থাকা একান্ত আবশ্যক। ইঞ্জিন চালু করে ব্রেক প্যাডেল টিপে দেখুন— যদি প্যাডেল অস্বাভাবিকভাবে নিচে নেমে যায়, তাহলে সিস্টেমে লিক থাকতে পারে। এতে ভাইব্রেশন থাকলে ব্রেক প্যাড বা ডিস্ক খারাপ হতে পারে। প্রয়োজনে সার্ভিসিং করান।

৪. ওয়াইপার ব্লেড বদলান

গ্রীষ্মের প্রখর রোদে ওয়াইপারের রাবার ব্লেডগুলো শুকিয়ে বা ফেটে যায়। ফলে বর্ষাকালে তারা কার্যকর থাকে না। স্ট্রিকস বা স্ক্র্যাচ ফেললে অথবা কর্কশ শব্দ করলে বুঝবেন ওয়াইপার বদলানোর সময় হয়েছে। এছাড়া ওয়াইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড পূরণ করে নিতে ভুলবেন না।

৫. সব আলো পরীক্ষা করুন

বর্ষাকালের অন্ধকার মেঘলা পরিবেশে হেডলাইট, টেললাইট, ব্রেক লাইট ও ইন্ডিকেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝাঁপসা বা জল ঢোকা হেডলাইট অবিলম্বে পরিষ্কার বা পরিবর্তন করুন। ভুল অ্যাঙ্গেলের আলো অন্য ড্রাইভারের জন্য বিপজ্জনক হতে পারে, তাই লাইটের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা তাও দেখুন।

৬. জল ঢোকার রাস্তা খুঁজে বের করুন

গাড়ির সানরুফ, দরজা, জানালা ও ফুটওয়েল দিয়ে জল ঢুকে পড়া একটি বড় সমস্যা। গাড়ির রাবার সিলগুলো ঠিক আছে কিনা যাচাই করুন এবং প্রয়োজনে বদলে ফেলুন। কেবিন ড্রেনেজ হোল যদি বন্ধ থাকে, তবে জল জমে গাড়ির ভেতরেই সমস্যা তৈরি করতে পারে।

৭. জং ও আন্ডারবডি ক্ষতির দিকে নজর দিন

বর্ষাকালে জং বা রস্টিং খুব সাধারণ সমস্যা। গাড়ির বডিতে কোনও স্ক্র্যাচ বা পেইন্ট ক্ষতি থাকলে তা মেরামত করুন। অ্যান্টি-রাস্ট কোটিং করে নিন, বিশেষ করে গাড়ির আন্ডারবডিতে। কাদা বা ময়লা জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করুন।

৮. EV মালিকদের জন্য বিশেষ পরামর্শ

ইলেকট্রিক গাড়ির মালিকরা প্রায়ই বর্ষাকাল নিয়ে উদ্বিগ্ন থাকেন। তবে বেশিরভাগ EV-র ব্যাটারি IP67 রেটেড, অর্থাৎ তা জলরোধী। তবু চার্জিং পোর্ট সবসময় শুকনো বা ঢেকে রাখা উচিত। চার্জিং ফ্ল্যাপের সিল ও ইলেকট্রিক সংযোগস্থল নিয়মিত পরীক্ষা করুন যাতে জল ঢোকার সম্ভাবনা না থাকে।

৯. স্পেয়ার পার্টস ও জরুরি জিনিস রাখুন

বর্ষাকালে মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেলে সমস্যা হতে পারে। তাই কিছু অতিরিক্ত ফিউজ, বাল্ব, ওয়াইপার ব্লেড, টুলকিট এবং সঠিক প্রেসারযুক্ত স্টেপনি সাথে রাখুন। এছাড়া ছাতা, তোয়ালে, রেইনকোট ও বাড়তি পোশাক রাখা বুদ্ধিমানের কাজ।

১০. প্রি-মনসুন সার্ভিস করান

বর্ষার আগে একটি সম্পূর্ণ গাড়ি সার্ভিসিং করিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলির মধ্যে অন্যতম। স্বীকৃত সার্ভিস সেন্টারে গিয়ে ব্রেক, ব্যাটারি, তার, টায়ার, ওয়াইপার, লাইট, ফ্লুইড লেভেল, হুইল বেলেন্সিং ও অ্যালাইনমেন্ট ভালোভাবে চেক করিয়ে নিন। এতে বর্ষার মাসগুলোয় নিশ্চিন্ত ড্রাইভিং উপভোগ করতে পারবেন।

বর্ষা মানেই শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্য নয়, বরং এটি গাড়ির জন্য একটি কঠিন পরীক্ষা। তবে এই ১০টি গুরুত্বপূর্ণ ও বাস্তব টিপস মেনে চললে আপনি সহজেই আপনার গাড়িকে বর্ষার জন্য প্রস্তুত রাখতে পারবেন। একটু বাড়তি যত্ন নিঃসন্দেহে আপনার গাড়ির আয়ু বাড়াবে এবং আপনার যাত্রা করবে নিরাপদ ও ঝামেলামুক্ত।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা