Audi Festive Offer: টাটা,মারুতি, এমজি’র পর এবার দুর্দান্ত অফার নিয়ে এল Audi 

এবার ঠিক এমনই এক অত্যন্ত আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল খ্যাতনামা জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা Audi, যারা সম্প্রতি তাদের '100 ডেজ অফ সেলিব্রেশন' অফারের কথা ঘোষণা করেছে।

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : এই উৎসবের মরশুমে কোনো গাড়ি নির্মাণকারী সংস্থাই আকর্ষণীয় অফার দিতে বাকি  রাখছেনা। মারুতি সুজুকি ২.৫ লক্ষ টাকা ছাড় দিচ্ছে তো টাটা দিচ্ছে ৩ লক্ষ, আবার এমজি দিচ্ছে ৫ লক্ষের ছাড়। এ যেন অফারের ইঁদুর দৌড় লেগেছে। এবার ঠিক এমনই এক অত্যন্ত আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল খ্যাতনামা জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা Audi, যারা সম্প্রতি তাদের ‘100 ডেজ অফ সেলিব্রেশন’ অফারের কথা ঘোষণা করেছে। জানা গেছে, সংস্থাটি তাদের গাড়িতে সোজা ১০% ছাড় দিচ্ছে বলে ঘোষণা করেছে।

অর্থাৎ, একটু বুঝিয়ে বললে বলা যেতে পারে, Audi A4-এর মূল্য যেখানে প্রায় ৪৬ লক্ষ টাকা, সেক্ষেত্রে এই গাড়িটিতে ৪ লক্ষ ৬০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, গ্রাহকরা অডির পণ্যদ্রব্য এবং সংগ্রহের উপর ২০% ছাড়ের পাশাপাশি অপ্রতিরোধ্য অর্থ ও বিনিময় অফারও উপভোগ করতে পারবে, যা প্রতিটি গ্রাহককে অডির বিলাসিতা উপভোগ করার একটি সুবর্ণ সুযোগ করে দেবে।

অডি ইন্ডিয়ার প্রধান বলবীর সিং ধিলোন জানিয়েছেন, “আমরা গর্বের সাথে ভারতীয় রাস্তায় ১০০,০০০ অডি গাড়ির মাইলফলক উদযাপন করছি, আমরা আমাদের ১০০ দিন উদযাপনের মাধ্যমে এই উৎসবের মরসুমে অগ্রসর হওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি প্রসারিত করছি ৷ আমাদের প্রিয় গ্রাহকদের জন্য একচেটিয়া আকষণীয় অফার দিচ্ছি, তাই এর সাথে আমরা এই উৎসবের মরশুমে ইতিবাচক ক্রয়ের প্রবণতা আশা করছি। Audi A4, A6, Q3, Q3 Sportback, Q5, Q7, এবং নতুন Q8 – আমরা আমাদের ই-ট্রন রেঞ্জ সম্পর্কেও আমরা আশাবাদী। গ্রাহকেরা তাদের পছন্দসই গাড়িতে আকর্ষণীয় অফার পাবেন। এছাড়া এই অফারে গ্রাহকদের জন্য ভারতের প্রথম EV সুপারকার E-Tron  GT এবং RS সম্পর্কেও আমরা সমানভাবে আশাবাদী।”

আপনি যদি অডির এই সুযোগ হাতছাড়া করতে না চান, তাহলে আজই অডির অতুলনীয় বিলাসিতা এবং পারফরম্যান্সের অভিজ্ঞতা পেতে আপনি আপনার নিকটবর্তী অডি শোরুমে যেতে পারেন। নিঃসন্দেহে বলা যেতে পারে, ১০০ দিনের দুর্দান্ত উৎসব অফার পেতে ও  একটি বিলাসবহুল Audi-এর মালিক হতে ইচ্ছুক হলে এটিই আপনার জন্য উপযুক্ত সময় ৷

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে