বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনিল আম্বানিকে জেরা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময়টা মোটেও ভালো যাচ্ছে না ধীরুভাই আম্বানির ছোটপুত্র অনিল আম্বানির। ব্যবসাপত্তর কার্যত লাটে উঠেছে। উল্টোদিকে দেনার দায়ে জর্জরিত হয়ে দেউলিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির ছোট ভাই। তার মধ্যেই বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের (ফেমা) অভিযোগে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারীদের জেরার মুখে পড়তে হয়েছে অনিল আম্বানিকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, ফেমা লঙ্ঘনের অভিযোগে ধীরুভাই আম্বানির ছোটপুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন তলব করা হয়েছিল। সকাল দশটা নাগাদ মুম্বইয়ে ইডির আঞ্চলিক দফতরে হাজির হয়েছিলেন অনিল আম্বানি। তাঁকে বেশ কয়েক ঘন্টা ধরে জেরা করে বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। বয়ান রেকর্ডের পরে ইডি দফতর ছে্ড়ে বেরিয়ে গিযেছেন তিনি। ওই বয়ান খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ফের জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স কর্ণধারকে তলব করা হবে। ইডির এক আধিকারিক জানিয়েছে, সংস্থায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ফেমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে অনিল আম্বানির বিরুদ্ধে। ওই অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ধীরুভাই আম্বানির ছোটপুত্রের বিরুদ্ধে ৪২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এনেছিল আয়কর দফতর। গত বছরের সেপ্টেম্বর মাসে অবশ্য ওই মামলায় বোম্বে হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনিল আম্বানি। হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কর ফাঁকির বিরুদ্ধে রিলায়েন্স কর্তার বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নিতে পারবে না আয়কর দফতর।

 

 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড