GST আয়ে ফের রেকর্ড, এপ্রিলে কেন্দ্রের ভাঁড়ারে ১ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা

দেশে এই প্রথম জিএসটি বাবদ আয় দেড় লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের রেকর্ড ভেঙে রেকর্ড করল পণ্য পরিষেবা কর বাবদ আদায়। সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে জিএসটি বাবদ কেন্দ্রের ভাঁড়ারে জমা পড়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। ২০২১-২০২২ আর্থিক বর্ষের শেষ মাসে অর্থাৎ মার্চে জিএসটি বাবদ কেন্দ্রের কোষাগারে জমা পড়েছিল এক লক্ষ ৪২ হাজার ৯৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে পণ্য পরিষেবা কর বাবদ ২৫ হাজার কোটি টাকার বেশি আয় করেছে মোদি সরকার।
দেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসার পর থেকে জিএসটি বাবদ আয়ের পরিমাণ লাগাতার বেড়ে চলেছে। গত কয়েক মাস ধরে কার্যত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জিএসটি আয়। রবিবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২-২০২৩ আর্থিক বর্ষের প্রথম মাসে পণ্য পরিষেবা কর বাবদ আদায় হয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে জিএসটি আয় বেড়েছে ২০ শতাংশ। এপ্রিলে আদায় হওয়া জিএসটির মধ্যে সিজিএসটি বাবদ আয় হয়েছে ৩৩ হাজার ১৫৯ কোটি টাকা। এসজিএসটি বাবদ আয় হয়েছে ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর আইজিএসটি বাবদ আয় হয়েছে ৮১ হাজার ৯৩৯ কোটি টাকা। সেস বাবদ আয় হয়েছে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা।’
সদ্য শেষ হওয়া মাসে সবচেয়ে বেশি জিএসটি আয় হয়েছে মহারাষ্ট্র থেকে। ওই রাজ্য থেকে আদায় হয়েছে ২৭ হাজার ৪৯৫ কোটি টাকা। তার পরেই কর্নাটকের স্থান। দক্ষিণের রাজ্যটি থেকে আয় হয়েছে ১১ হাজার ৮২০ কোটি টাকা। জিএসটি আদায়ে তৃতীয়স্থানে গুজরাত। ওই রাজ্য থেকে আদায় হয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা।

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী