আগামী সোমবার থেকে দেশের অন্তর্দেশীয় বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে

করোনার কাটায় বিদ্ধ দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবা। বিভিন্ন বিধিনিষেধের গেড়োয় কমতির দিকে লাভের গুড়। বেশিরভাগ বিমান সংস্থাকেই অনেক রুটে বন্ধ রাখতে হয়েছিল তাঁদের পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার কাটায় বিদ্ধ দেশের আভ্যন্তরীণ বিমান পরিষেবা। বিভিন্ন বিধিনিষেধের গেড়োয় কমতির দিকে লাভের গুড়। বেশিরভাগ বিমান সংস্থাকেই অনেক রুটে বন্ধ রাখতে হয়েছিল তাঁদের পরিষেবা বা উড়ান সংখ্যা কমিয়ে দিতে হয়েছিল। মঙ্গলবারই দেশের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক (Ministry of Civil Aviation) জানিয়ে দিল আগামী সোমবার থেকেই ফের স্বাভাবিক পরিষেবা দিতে পারবে বিমান সংস্থাগুলি। এমনকি তাঁরা ১০০ শতাংশ যাত্রীও তুলতে পারবে বিমানে।

অন্তর্দেশীয় (domestic) বিমানে করোনা সংক্রমণের জেরে জারি করা হয়েছিল একাধিক নিষেধাজ্ঞা। যেমন ৭০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না বিমানে। বা বিমানে ওঠার ক্ষেত্রে টিকার শংসাপত্র বা আইটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক। সবমিলিয়ে বিমানে ওঠার ঝক্কি থাকায় যাত্রী সংখ্যাও কম হচ্ছিল। ফলে লোকসানের বোঝা বাড়ছিল ঘরোয়া বিমান সংস্থাগুলির।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়ে দিল, আগামী ১৮ অক্টোবর থেকে স্বাভাবিক ছন্দেই ওড়ানো যাবে বিমান। অর্থাৎ মহামারীর (Pandemic) আগে যে সূচিতে বিমান চলাচল করত, সেই সূচি অনুযায়ী পরিষেবা দেওয়া যাবে। এছাড়া চাহিদা অনুযায়ী উড়ানের সংখ্যাও বাড়ানো যাবে। পাশাপাশি চাইলে ১০০ শতাংশ যাত্রী নিয়েই ওড়ানো যাবে বিমান। এই ঘোষণার পর স্বভাবতই খুশি দেশের আভ্যন্তরীণ বিমান পরিবহণ সংস্থাগুলি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল