পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের মায়াবৃত্তে ঢুকে পড়ল চন্দ্রযান-৩

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সফলভাবে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, চাঁদের ‘স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স’ অর্থাৎ ‘মায়াবৃত্তে’ ঢুকে পড়েছে চন্দ্রযান-৩। চাঁদ থেকে ৬২ হাজার ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ২৩ অগস্ট মহাকাশযানটিকে  চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। ওই মহকাশযানের পৃথিবীর কক্ষপথ পেরিয়ে যাওয়ার বিষয়টি ছিল ইসরোর বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জের। গতি ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য মোট পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়। গত ২৫ জুলাই পঞ্চম তথা শেষ ধাপ পরিবর্তন করে। বিজ্ঞানীরা। গত ১৫ দিন ধরে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় ধাপে ধাপে দূরত্ব বাড়ায় চন্দ্রযান-৩ ও তার প্রোপালশান মউিউল। পাঁচটি ধাপ পেরোনোর পর তারা ১ লক্ষ ২৭ হাজার ৬০৩ কিলোমিটার দুরত্ব অতিক্রম করে। মঙ্গলবার ট্রান্সলুনার ইনজেকশনের সাহায্যে  পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যায় চন্দ্রযান-৩।

ইসরোর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, পৃথিবীর কক্ষপথ পরিক্রমা শেষে পেরিজি ফায়ারিংয়ের মাধ্যমে মহাকাশযানটিকে ট্রান্সলুনার অরবিট তথা চাঁদের কক্ষপথে ঠেলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ঠিকভাবেই কাজ করছে চন্দ্রযান-৩। আগামী ৫ অগস্ট এটি চাঁদে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। আর চাঁদের মাটিতে চন্দ্রযানের ‘সফ্টল্যান্ড’ তথা অবতরণ হবে আগামী ২৩ অগস্ট।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর