মঙ্গলে মুখ থুবড়ে পড়ল দালাল স্ট্রিট, একদিনে ১০৭ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথমদিনে দালাল স্ট্রিটে দাপট থাকলেও নিজের জায়গা ধরে রাখতে পারল না সেনসেক্স। মঙ্গলেই শনির দশা। দিনভর উত্থান পতন শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স ১০৬.৯৮ সূচক কমে দাঁড়াল ৬৫,৮৪৬.৫০-তে। অন্যদিকে নিফটিও একধাক্কায় কমে দাঁড়াল ১৯৫৭০.৮৫-এ। এদিন শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে তথ্যপ্রযুক্তি। লাভের মুখ দেখল আইসিআইসিআই।

৬৬ হাজারের বেশি সূচক নিয়ে এদিন লেনদেন শুরু হেয়ছিল শেয়ার বাজারে। দু’ঘন্টার মধ্যে নেমে যায় সেনসেক্স। তবে সেই ধাক্কা কিছুটা সামলে বাজার বন্ধের সময় ৬৫,৮৪৬.৫০-সূচকে দাঁড়ায় সেনসেক্স। এদিন শেয়ার বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,০৫৭.৫৩ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৭৫২.৬৩। সেনসেক্সের পাশাপাশি এদিন পতন ঘটেছে নিফটিতেও। ২৬.৪৫ সূচক হারিয়ে বাজার বন্ধের সময় নিফটি দাঁড়িয়েছে ১৯৫৭০.৮৫ পয়েন্টে।

এদিন শেয়ার বাজারে জিআইসি ফাইন্যান্স, কেসর ইন্ডিয়ার মতো সংস্থার শেয়ার দর লোকসানের মুখ দেখেছে। বাজারে দাপট ধরে রেখেছে এনআইআইটি লার্ণ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, উইপ্রো, বাজাজ ফিন্যান্স ও বাজাজ অটোর শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। এদিন টাকার তুলনায় ডলারের দামও ১২ পয়সা কমেছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল