বড় উদ্যোগ রেলের, ট্রেন কোথায় আছে এবার জানা যাবে স্টেশনেই

প্ল্যাটফর্মে এসে যাত্রীরা সাধারণত জানতে পারেন পরবর্তী ট্রেন কখন আসবে। তবে বর্তমানে কিছু নির্দিষ্ট অ্যাপ থেকেও জানা যায় ট্রেন কখন আসবে। কিন্তু ট্রেনটি বর্তমানে কোথায় আছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্ল্যাটফর্মে এসে যাত্রীরা সাধারণত জানতে পারেন পরবর্তী ট্রেন কখন আসবে। তবে বর্তমানে কিছু নির্দিষ্ট অ্যাপ থেকেও জানা যায় ট্রেন কখন আসবে। কিন্তু ট্রেনটি বর্তমানে কোথায় আছে বা কত দেরিতে আসবে ট্রেনটি সেটা জানা সম্ভব হয়না। আবার সকলেরই তো আর মোবাইল অ্যাপ নেই বা স্মার্টফোন থাকলেও অনেকে সেটার ব্যবহার জানেন না। ফলে স্টেশনে পৌঁছে রেলের ঘোষণার ওপরই নির্ভর করে থাকতে হয় তাঁদের। এবার সেই সমস্য়ার সমাধান করে ফেলল রেল। এবার প্ল্যাটফর্মেই বসছে নতুন এলইডি ডিসপ্লে। তাতে জানা যাবে ট্রেনটির বর্তামান অবস্থান।

আপাতত শিয়ালদহ-সহ কয়েকটি স্টেশনে বসেছে ওই নয়া ডিসপ্লে বোর্ড। তাতেই দেখা যাচ্ছে ট্রেনের সমস্ত খুঁটিনাটি তথ্য। মানে বর্তমানে ট্রেনটি কোন স্টেশনে আছে সেটাও ওই ডিসপ্লে বোর্ডে ফুটে উঠছে। দীর্ঘদিন ধরেই উন্নত জিপিএস প্রযুক্তির সাহায্য়ে লোকাল ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করছিল রেল। সেটা শিয়ালদা ডিভিশনের নির্দিষ্ট অ্যাপে দেখা যায়। এবার সেই প্রযুক্তিই যুক্ত করা হল নতুন এলইডি ডিসপ্লে বোর্ডে।

অপরদিকে ‘শিয়ালদহ সাবার্বান ট্র্যাকিং সিস্টেম’ নামের একটি অ্যাপ ইতিমধ্যেই চালু করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। তাতে ট্রেনের নিখুদ অবস্থান জানা গেলেও মিলত না বেশ কিছু তথ্য। এবার সেই সমস্য়ার সমাধান করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যদি আচমকা কোনও ট্রেন বাতিল হয় বা মাঝপথে যাত্রা শেষ করতে হয় তবে যাত্রীদের কাছে তার আগাম নোটিফিকেশন পাঠাবে এই অ্যাপ। ফলে লোকাল ট্রেন কতটা লেটে চলছে বা কোন স্টেশনে কখন আসবে ট্রেন সেটা যেমন জানা যাবে। তেমনই ট্রেনটি কত বগির বা কোন প্লাটফর্মে আসবে তা-ও জানা যাবে বাড়িতে বসেই।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে