iPhone প্রেমীদের জন্য সুখবর, আসছে ফোল্ডেবল iPhone, iPad!

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone)-এর যুগে এসেও এখনও অপেক্ষায় আছেন iPhone ভক্তরা। অন্যান্য Tech giant -রা যখন ফোল্ডেবল ডিভাইস (Foldable Device) বাজারে এনে ঝড় তুলছে, তখন Apple নীরবই থেকে গিয়েছে। তবে গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে।

9To5Macএর একটি রিপোর্ট অনুযায়ী, Apple একটি ফোল্ডেবল (Foldable) iPhone এবং একটি iPad/Mac Hybrid ডিভাইস নিয়ে ফোল্ডেবল (Foldable) মার্কেটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে তৈরি হচ্ছে। Apple বিশেষভাবে তার প্রথম ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) -এর জন্য ফোল্ডেবল ডিসপ্লে প্যানেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই ডিভাইসটি সম্ভবত Samsung Galaxy Flip-এর মতো টপ–ডাউন ফোল্ড (Top down fold) ডিজাইনের হবে এবং 2026 সালের শেষের দিকে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

ফোল্ডেবল (Foldable) iPhone -এর পাশাপাশি, Apple সম্ভবত একটি iPad/Mac Hybrid ডিভাইস নিয়েও কাজ করছে। এই ডিভাইসটি, যা একটি অল-স্ক্রিন MacBook বা একটি ফোল্ডেবল iPad হিসেবে বর্ণনা করা যেতে পারে, আনফোল্ড অবস্থায় তার 18.8 ইঞ্চি ডিসপ্লে হতে পারে।

বিশ্লেষক জেফ পু-এর সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যে এই Hybrid-টি সম্ভবত এই দুই ডিভাইসের মধ্যে প্রথমে আত্মপ্রকাশ করবে, এবং এর প্রজেক্টেড রিলিজ 2026 সালের মাঝামাঝি সময় হতে পারে। ফোল্ডেবল (Foldable) iPhone টি বছরের পরের দিকে আসবে বলে আশা করা হচ্ছে।

দুটি ডিভাইস সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে Apple -এর পক্ষে এটি বড় পদক্ষেপ। iPhone-এর তুলনায় অন্যান্য পণ্যের উৎপাদন কম হওয়ায়, প্রথমে হাইব্রিড আনা কৌশলগত পদক্ষেপ হতে পারে।

যদি Apple নতুন বৈশিষ্ট্যসম্পন্ন আকর্ষণীয় ফোল্ডেবল ডিভাইস তৈরি করতে পারে, তবে তা ব্যবহারকারীদের আকৃষ্ট করবে। এখন সেই অপেক্ষাই চলছে, সময়টা হবে 2026।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?