বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় বলে, শেয়ার বাজার উর্ধ্বমুখী হলে সোনার দাম কমে। কিন্তু এখন উল্টোটাই হতে দেখা যাচ্ছে। শেয়ার বাজার উর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে চড় চড় করে বাড়ছে সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। তার আগে সোনার দাম বাড়তে থাকায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে।

বাণিজ্য নগরী মুম্বইতে সোমবার সোনার দাম ৭৫ হাজার ছাড়িয়েছে। দেশের অন্যান্য শহরেও সোনার দাম ৭৫ হাজারের আশেপাশে রয়েছে। এদিন মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম উঠেছে ৭৫ হাজার ৭৪ টাকা। ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৬৮ হাজার ৭৬৭ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার ২০১ টাকা। ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৬৭,৯৬৮ টাকা। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম উঠেছে ৭৪ হাদার ৪৯২ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম পড়েছে ৬৮ হাজার ২৩৪ টাকা। দেশের আরেক শহর লখনউতে ২৪ ক্যারেট সোনার দাম উঠেছে ৭৩ হাজার ৪৭৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম উঠেছে ৬৭ হাজার ৩০১ টাকা।

এর আগে চলতি বছর অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম চড়েছিল। সেইসময়ও সোনার দাম ৭৩ হাজার পার করে যায়। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এপ্রিলের শুরুতে ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল ৭৩৯৫৮ টাকায়। তবে অক্ষয় তৃতীয়ার একদিন আগে সোনার দাম কিছুটা হলেও পড়ে। অক্ষয় তৃতীয়ার দিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৬৯ হাজারের আশেপাশে।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?