ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শেষ দিনে সোনা ও রুপার বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আমেরিকান ডলার বেড়ে যাওয়া বন্ড ইয়িল্ড এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড (MCX)-এ জুন ৫ ডেলিভারির সোনা ফিউচারের দাম আজ কমে যায়। বাজার খোলার সময় এটি ০.৩৯ শতাংশ বা ৫৯৪ টাকা কমে ১,৫১,১৬৭ টাকা প্রতি ১০ গ্রামে নেমে আসে। আগের দিনের ক্লোজিং ছিল ১,৫১,৭৬১ টাকা।এরপর দিনের মধ্যে দাম আরও কমে সর্বনিম্ন ১,৫০,৭৫০ টাকায় পৌঁছায়, যা প্রায় ১,০১১ টাকা বা ০.৬৬ শতাংশ পতন নির্দেশ করে। তবে দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সোনা শেষ পর্যন্ত ১,৫১,৪৪৯ টাকায় ট্রেড করে।

রুপার বাজারেও একই ধরনের চাপ লক্ষ্য করা গেছে। MCX মে ৫ ফিউচারের দাম প্রায় ০.৯৫ শতাংশ বা ২,৩১৩ টাকা কমে ২,৩৯,২০০ টাকা প্রতি কেজিতে নেমে আসে। পরে কিছুটা পুনরুদ্ধার হলেও তা স্থায়ী হয়নি এবং শেষ পর্যন্ত ২,৪১,৩৪৫ টাকায় ট্রেড করে, ফলে সামগ্রিকভাবে বাজারে দুর্বলতা বজায় থাকে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা দেখা গেছে। COMEX গোল্ড প্রায় ১ শতাংশ কমে ৪,৬৮৪ ডলার প্রতি আউন্সে নেমেছে। একইভাবে COMEX সিলভারও প্রায় ১ শতাংশ কমে ৭৪.৮১ ডলার প্রতি আউন্সে ট্রেড করেছে।

আরও পড়ুন: হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

বিশ্লেষকদের মতে, শক্তিশালী আমেরিকান ডলার, উচ্চ বন্ড ইয়িল্ড, আন্তর্জাতিক রাজনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি সোনা ও রুপার ওপর চাপ তৈরি করছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকার আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে। এই পরিস্থিতির প্রভাব শেয়ার বাজারেও দেখা গেছে। সেনসেক্স ও নিফটি প্রায় ১ শতাংশ পর্যন্ত নিচে নেমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ১৫,২৯৫ টাকা, ২২ ক্যারেট ১৪,০২০ টাকা এবং ১৮ ক্যারেট ১১,৪৭১ টাকায় রয়েছে। অন্যদিকে রুপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা এবং প্রতি কেজি ২,৬০,০০০ টাকায় স্থির রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না এলে সোনা ও রুপার দামে এই ওঠানামা আগামী দিনেও চলতে পারে। 

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের