৪৫ হাজারে নামল সোনা, চটজলদি কিনে ফেলুন

২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ৯১০ টাকা। অর্থা‍ৎ ১০ গ্রামের দাম ৪৯ হাজার ১০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হওয়ায় শনিবার আরও সস্তা হলো হলুদ ধাতব পদার্থ। এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা কমে ৪৫ হাজারে দাঁড়িয়েছে। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামেও পতন ঘটেছে। ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ৯১০ টাকা। অর্থা‍ৎ ১০ গ্রামের দাম ৪৯ হাজার ১০০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোর দামের ধস নেমেছে। শুক্রবারের পরে এদিনও প্রতি কেজি রুপোর দাম কমেছে ৯০০ টাকা। যার ফলে রুপোর দাম দাঁরিয়েছে প্রতি কেজি ৬১ হাজার ১০০ টাকা।

বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। শুধু সোনা নয়, রুপো ও প্ল্যাটিনামের দামও নিম্নমুখী। প্রতি আউন্স (২৪ দশমিক ৩৮ গ্রাম) সোনার দাম কমেছে ৫ দশমিক ১৫ ডলার। যার ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থা‍ৎ আগের সপ্তাহের তুলনায় হলুদ ধাতব পদার্থের দাম কমেছে আড়াই শতাংশ। সোনার চেয়েও বেশি পতন হয়েছে রুপোর দামে। গত এক সপ্তাহে রুপোর দাম কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে ২ শতাংশের উপরে। আন্তর্জাতিক বাজারে তিন ধাতব পদার্থের দাম হ্রাস পাওয়ায় ভারতীয় বাজারেও দাম কমেছে।

সামনেই যেহেতু বিয়ের মরসুম, তাই দেরি না করে চটজলদি সোনা ও রুপো কেনার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, আগামী সপ্তাহে তিন ধাতব পদার্থের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।  

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা