HDFC হোম লোন সহজেই এবার পোস্ট অফিস থেকে

Post Office-এর মাধ্যমে প্রায় ১,৩৬,০০০ ব্যাঙ্কিং অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। এই সমস্ত পয়েন্ট থেকে এবার HDFC ব্যাঙ্কের ঋণের পরিষেবা পাওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জোট বাঁধল HDFC এবং IPPB ব্যাঙ্ক। Indian Post Payment Bank বা IPPB ব্যাঙ্ক এবার সারা দেশের নাগরিকদের কাছে পৌঁছে দেবে HDFC ব্যাঙ্কের বর্তমান ঋণের সুযোগ-সুবিধা। ফলে এবার ডাক পিয়ন বা ডাক সেবকদের থেকেই ঋণের বিষয়ে যাবতীয় জানতে পারবেন। পাশাপাশি পোস্ট অফিসগুলি থেকেই ঋণের সুবিধা পাবেন। দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষের কাছে এই ঋণের সুবিধা পৌঁছে দিতে ওই দুই সংস্থা জোট বেঁধেছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে HDFC ব্যাঙ্ক।

সারা দেশে প্রায় ৬৫০টি শাখা রয়েছে IPPB ব্যাঙ্কের। এছাড়াও Post Office-এর মাধ্যমে প্রায় ১,৩৬,০০০ ব্যাঙ্কিং অ্যাক্সেস পয়েন্ট রয়েছে। এই সমস্ত পয়েন্ট থেকে এবার HDFC ব্যাঙ্কের ঋণের পরিষেবা পাওয়া যাবে। ইতিমধ্যেই দুই ব্যাঙ্কের মধ্যে একটি মৌ চুক্তি (Memorandum of Understanding) হয়ে গিয়েছে। দুই ব্যাঙ্কই জানিয়েছে দেশের যেখানে ব্যাঙ্কিংয়ের সুবিধা নেই সেখানেও যাতে ঋণের সুবিধার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা যায় সেই বিষয়টিও দেখবে তাঁরা।

দুই ব্যাঙ্কের জোট সূত্রে জানানো হয়েছে, IPPB মূলত ঋণের সোর্সের কাজ করবে। অর্থাৎ পোস্ট অফিসের কর্মীরা গ্রাহকদের ঋণের ব্যাপারে সাহায্য করবেন। অন্যদিকে, HDFC এর ভূমিকা হবে ক্রেডিট, টেকনিকাল, ডিস্ট্রিবিউটিং প্রভৃতি জিনিসপত্রের খেয়াল রাখা। একইসঙ্গে ঋণ প্রসেস করার দায়িত্বও HDFC ব্যাঙ্কের। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন প্রয়োজনে গৃহ বা যেকোনও ঋণ নিতে পারবেন সহজেই।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের