সহজে খারাপ হবে না স্মার্টফোন, মেনে চলুন এই ৫টি নিয়ম

প্রিয় স্মার্টফোনের দীর্ঘায়ু কামনা করা মোটেও অস্বাভাবিক নয়। স্মার্টফোন ব্যবহার করার সময় ছোটখাটো কয়েকটি টিপস অনুসরণ করলেই সেটি দীর্ঘদিনের জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ বলুন কিংবা প্রয়োজন, বর্তমান ডিজিটাল যুগে আমাদের দৈনন্দিন জীবনযাপনের এক গুরুত্বপূর্ণ অংশ হল স্মার্টফোন। সেটা Android ফোন হোক কিংবা iPhone। প্রয়োজনীয় কাজের জন্য বা অবসর সময় কাটাতে স্মার্টফোনের ব্যবহার এখন সর্বত্র। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে এক ক্লিকেই গোটা দুনিয়া হাজির হয়ে যায় যেন। ফলে বলা চলে বর্তমান সময়ে স্মার্টফোনই আমাদের সবচেয়ে কাছের বন্ধ হয়ে উঠেছে। আর প্রিয় বন্ধুর দীর্ঘায়ু কামনা করেন না এমন কেউ নেই। সেইমতো প্রিয় স্মার্টফোনের দীর্ঘায়ু কামনা করা মোটেও অস্বাভাবিক নয়। স্মার্টফোন ব্যবহার করার সময় ছোটখাটো কয়েকটি টিপস অনুসরণ করলেই সেটি দীর্ঘদিনের জন্য সক্রিয় এবং সুস্থ থাকবে। আসুন জেনে নেওয়া যাক পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস।

স্ক্রিন গার্ড এবং কভার কেস-

যে কোনও স্মার্টফোনে ভালো কোয়ালিটির স্ক্রিন গার্ড ব্যবহার করা উচিত। নাহলে তা আপনার স্মার্টফোনের সেন্সরকে ব্লক করে দিতে পারে। আর এর ফলে আপনার স্মার্টফোন সঠিকভাবে কাজ করবে না। এছাড়া কখনও যদি দুর্ঘটনাবশত ফোনটি যদি হাত থেকে পড়েও যায়, সেটির স্ক্রিন সহজে ভাঙবে না। পাশাপাশি স্ক্রিনগার্ড আর্দ্রতা ও সূর্যের আলো থেকেও আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখে। একই কাজ করে কভার কেস। আপনার সাধের ফোনটির ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করতে এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ।

সফটওয়্যার আপডেট-

আপানার স্মার্টফোনের সফটওয়ারে এবং বিভিন্ন অ্যাপে সময় সময় আপডেট চায়। সেগুলি ঠিকঠাকভাবে করা খুব জরুরি। কারণ প্রতিটি আপডেট অ্যাপগুলিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে, যার ফলে অ্যাপগুলি আরও দুর্দান্তভাবে কাজ করতে সাহায্য করে। এর ফলে আরও ভালোভাবে চলবে আপনার স্মার্টফোনটি। নিয়মিত সফটওয়ার আপডেটের ফলে যেমন ফোনের কার্যকারিতা বৃদ্ধি পায় তেমনই বিপজ্জনক বাগ এবং ম্যালওয়্যারের হাত থেকে সুরক্ষিত থাকে।

নিয়মিত ক্যাশে (cache) ক্লিয়ার করুন-

যেকোনও স্মার্টফোনেই সারাদিন কমবেশি অনেকগুলি অ্যাপ চালু থাকে। এবং বেশ কিছু অ্যাপ বারেবারে খোলা ও বন্ধ করা হয়। এর ফলে আপনার স্মার্টফোনে প্রচুর পরিমান ক্যাশে (cache) জমা হতে থাকে। যা ফোনের স্টোরেজ বা স্পেস দখল করে ফোনটি স্লো করে দেয়। আর বেশি পরিমান ক্যাশে (cache) জমা হয়ে গেলে ফোনটি কার্যকরি থাকতে পারে না। তাই স্মার্টফোনকে দীর্ঘজীবী রাখতে নিয়মিতভাবে ফোনের ক্যাশে ফাইল পরিস্কার করতে হবে।

বিশ্বস্ত সোর্সের ব্যবহার-

দৈনন্দিন নানা কাজে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে হয়। সেগুলি কাজের ক্ষেত্রেও হতে পারে আবার গেম খেলা, সিনেমা দেখার মতো বিনোদনের ক্ষেত্রেও হতে পারে। স্মার্টফোনে কোনও ধরণের অ্যাপ ডাউনলোড করতে হলে বিশ্বস্ত সোর্স থেকেই করা উচিৎ। যেমন গুগল অ্যান্ডড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে Google Play Store আর আইফোনের ক্ষেত্রে Apple App Store, যা বিশ্বস্ত সোর্স হিসেবে গন্য হয়। স্মার্টফোন সুস্থ ও সুরক্ষিত রাখতে অজানা সোর্স থেকে কোনও থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করবেন না।

আগুন এবং জল থেকে দূরে রাখুন-

আপনার স্মার্টফোনকে সবসময় জল এবং আগুনের থেকে দূরে রাখবেন। জলের সংস্পর্শে স্মার্টফোনের যে কী কী ক্ষতি হয় তা নিশ্চয়ই আর আলাদা করে বলার দরকার নেই। পাশাপাশি আগুনের তাপও স্মার্টফোনের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা