সুখবর! এবার অনলাইন ট্রেনের টিকিট বাতিল করলে সঙ্গে সঙ্গেই টাকা ফেরত

কোনও কারণে যদি ট্রেনের টিকিট বাতিল করা হয়, বা কোনও কারণে যদি ট্রেনই বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে সেই টিকিটের টাকা ফেরত পেতে বেশ কিছুদিন সময় লেগে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এখন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি অনেকটাই বেড়েছে। সাধারণ মানুষও এখন নিজের মোবাইল ফোন থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে ফেলছেন। কিন্তু কোনও কারণে যদি ট্রেনের টিকিট বাতিল করা হয়, বা কোনও কারণে যদি ট্রেনই বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে সেই টিকিটের টাকা ফেরত পেতে বেশ কিছুদিন সময় লেগে যায়। এবার সুখবর দিল রেল কর্তৃপক্ষ। রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি রেলের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে। আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে নতুন পেমেন্ট গেটওয়ে (payment gateway) ‘iPay’ আনা হয়েছে। এর মাধ্যমে কাটা কোনও ট্রেনের টিকিট বাতিল হলে সঙ্গে সঙ্গেই টাকা সংশ্লিষ্ট গ্রাহকের একাউন্টে জমা হয়ে যাবে। ফলে গ্রাহকদের যেমন অপেক্ষা কমবে, তেমনিই হয়রানি কমবে।

আইআরসিটিসি জানিয়েছে, এবার থেকে তাঁদের অ্যাপ থেকে যারা ‘আই-পে’ পেমেন্ট মোড ব্যবহার করে টিকিট কাটবেন তাঁরা কোনও কারণে টিকিট বাতিল করলে তফক্ষণাৎ টিকিটের টাকা ফেরত পাবেন। সংস্থার দাবি, এতদিন তাঁদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ছিল না। ফলে টিকিট বুকিং করতে কিছুটা সময় লাগতো। আর টিকিট বাতিল করলেও অনেক সময় পর টিকিটের কাটা ফেরত পেতেন গ্রাহকরা। এবার তাঁদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘আই-পে’ চালু হয়েছে। এর মাধ্যমে টিকিট কাটলে দ্রুত গ্রাহকদের টাকা ফেরত দিতে সুবিধা হচ্ছে আইআরসিটিসি-র। এমনকি ওয়েটিং লিস্টের টিকিটের মূল্যও দ্রুত ফেরত পাবেন গ্রাহকরা। আই-পে পেমেন্ট মোডে গ্রাহকরা চাইলে নিজেদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত রাখতে পারবেন। যাতে পরবর্তী সময় টিকিট কাটার সময় বেশি সময় না লাগে।

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখী থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের