এক প্যাকেজেই কালিম্পং-দার্জিলিং-গ্যাংটক, দুর্দান্ত অফার আনল IRCTC

এক প্যাকেজেই কালিম্পং-দার্জিলিং-গ্যাংটক, শীতের পর্যটন মরশুমের আগে দুর্দান্ত এক প্যাকেজ নিয়ে হাজির হল রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক প্যাকেজেই কালিম্পং-দার্জিলিং-গ্যাংটক, শীতের পর্যটন মরশুমের আগে দুর্দান্ত এক প্যাকেজ নিয়ে হাজির হল রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি। দেশ ও বিদেশের ভ্রমণপিপাসুদের জন্য এটা সেরা সুযোগ বলে দাবি করছে আইআরসিটিসি। কারণ মুম্বই থেকেই এই প্যাকেজ শুরু হচ্ছে। বিমানে সরাসরি বাগডোগরা আনা হবে পর্যটকদের। এরপর পাহাড়ের রানি দার্জিলিং-সহ সুন্দরি কালিম্পং এবং গ্যাংটকের অপার সৌন্দর্য দেখিয়ে ফের বিমানে মুম্বই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। তবে এই রাজ্যের ইচ্ছুক পর্যটকরা বাগডোগরা থেকে যুক্ত হতে পারবেন এই প্যাকেজে। এই সফরে দেখা যাবে পাহাড়ের গায়ে বেড়ে ওঠা ঘন সবুজ জঙ্গল, ঐতিহাসিক স্থান, মনোমুগ্ধকর আবহাওয়া, সমৃদ্ধ জীববৈচিত্র্য ও নানা বিরল বন্য প্রাণী।

IRCTC-এর এই ট্যুর প্যাকেজ মোট ৬ রাত ও ৭ দিনের। প্যাকেজটির নাম GANGTOK-DARJEELING DELIGHT। মুম্বই থেকে যাত্রা শুরু ৩০ জানুয়ারি, ২০২২ এবং ভ্রমণ শেষে মুম্বই ফেরত ৫ ফেব্রুয়ারি, ২০২২। মাথা পিছু খরচ ৪২,০০০ টাকা (প্লেন ভাড়া সমেত)। প্রথম দিন বাগডোগরা থেকে প্রথমে কালিম্পং নিয়ে যাওয়া হবে পর্যটকদের। ভালো মানের হোটেলে বা অতিথি নিবাসে রাখা হবে। সেখানেই রাত্রিবাস। দ্বিতীয় দিন সকালে প্রাতঃরাশ সেরে দূরবীন ধারা পাহাড়, পাইন ভিউ নার্সারি, ড. গ্রাহমস হোম ইত্যাদি ঘুরে দেখিয়ে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা। সেদিন রাতে গ্যাংটকের হোটেলে রাত্রিবাস। তৃতীয়দিন সকালে প্রাতঃরাশ সেরে ছাঙ্গু লেক ও হরভজন সিং মেমোরিয়াল ঘুরিয়ে দেখানো হবে। ফের গ্যাংটকের হোটেলে রাত্রিবাস। চতুর্থদিনে গ্যাংটকের সাইট সিন যেমন, তিব্বতিলজি, ফ্লাওয়ার শো, মঠ ইত্যাদি ঘুরে দেখা যাবে। এদিনটাও গ্যাংটকে কাটাবেন পর্যটকরা।

পঞ্চম দিনে সকালে প্রাতঃরাশ সেরে বেড়িয়ে পড়তে হবে সোজা দার্জিলিং। বিকেলে কোনও প্ল্যান নেই। ফলে পর্যটকরা দার্জিলিং ম্যালে ঘুরে সময় কাটাতে পারবেন। ষষ্ঠ দিনে ভোরে টাইগার হিলে সূর্যোদয় থেকে শুরু করে ঘুম মঠ, চা-বাগান, জাপানি মন্দির ইত্যাদি ঘুরে দেখানো হবে। সেদিন সন্ধ্যাতেও দার্জিলিংয়ে স্বর্ণালি সময় কাটাতে পারেবন। সপ্তম দিনে দার্জিলিং থেকে সোজা বাগডোগরা হয়ে মুম্বই।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক