রামের পথ ধরেই IRCTC-র নতুন প্যাকেজ ট্যুর ‘রামপথ যাত্রা’, জানুন বিস্তারিত

ধর্মীয় পর্যটনে জোর দিতে চাইছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। বিশেষ করে এই মহামারী-পরবর্তী আসন্ন উৎসবের মরসুমে বেশ কয়েকটি প্যাকেজ ট্যুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় পর্যটনে জোর দিতে চাইছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। বিশেষ করে এই মহামারী-পরবর্তী আসন্ন উৎসবের মরসুমে বেশ কয়েকটি প্যাকেজ ট্যুর নিয়ে আসছে রেলের সহযোগী এই সংস্থা। ভারতের আভ্যন্তরীণ পর্যটন পুনরায় শুরু করার উদ্যোগে “শ্রী রামায়ণ যাত্রা ট্রেন ভ্রমণের” একটি সিরিজের পরিকল্পনা করেছে আইআরসিটিসি। ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে সস্তায় ভ্রমণের উদ্দেশ্যে আইআরসিটিসি ‘রামপথ যাত্রা’ প্যাকেজ ট্যুর নিয়ে এল। এই প্যাকেজের আওতায় সংস্থা তীর্থযাত্রীদের জন্য বেশ কয়েকটি ধর্মীয় স্থানে নিয়ে যাবে। সব ধরণের খরচই ধরা থাকছে এই প্যাকেজে।

আইআরসিটিসি সূত্রে জানানো হয়েছে, ‘রামপথ যাত্রা’ প্যাকেজ ট্যুরে তীর্থযাত্রীদের অযোধ্যা-সহ চিত্রকোট, প্রয়াগ, নন্দীগ্রাম, শ্রীঙ্গাভেরপুর এবং বারানসীর মতো ধর্মীয় স্থান ঘুরিয়ে দেখাবে সংস্থা। পর্যটক স্পেশাল ট্রেনটি আগামী ২৭ নভেম্বর পুনে থেকে রাত সাড়ে বারোটায় ছাড়বে। তবে ট্রেনটিতে ওঠা যাবে পুনে, পানভেল, লোনাভালা, নাসিক, কল্যাণ, মানমাড, জলগাঁও, চালিশগাঁও, ভুসাবল, খাণ্ডোয়া এবং ইটারসি স্টেশন থেকে। সাত রাত্রি আট দিনের প্যাকেট ট্যুর (২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর)। রামপথ যাত্রা স্পেশাল ট্রেনটিতে দুটি শ্রেণী রেখেছে আইআরসিটিসি। স্লিপার শ্রেণী এবং এসি থ্রি টিয়ার। সাধারণ স্লিপার শ্রেণীর জন্য জনপ্রতি খরচ পড়বে ৭,৫৬০ টাকা আর এসি থ্রি টিয়ারে ভ্রমণ করতে হলে গুণতে হবে ১২,৬০০ টাকা।

আইআরসিটিসি জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে অযোধ্যায় তাঁরা তীর্থযাত্রীদের বিভিন্ন মন্দির ঘুরিয়ে দেখাবে। নন্দীগ্রামে সরযূ নদীর তীরে সন্ধ্যায় গঙ্গা আরতি দেখানোর ব্যবস্থা আছে। এই প্যাকেজেই বারানসীর কাশি বিশ্বনাথ মন্দির-সহ অসিঘাটে বিশেষ গঙ্গা আরতিও দেখানোর ব্যবস্থা হয়েছে। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করানো হবে তীর্থযাত্রীদের। এছাড়া, শ্রীঙ্গাভেরপুরে বিখ্যাত হনুমান মন্দির দেখানো হবে। চিত্রকোটে তীর্থযাত্রীরা মন্দাকিনি নদীতে পূণ্যস্নান করতে পারবেন এবং সেখানকার বিখ্যাত সতী অনুসুয়া মন্দির, গুপ্ত গোদাবরী ও হনুমান ধারা দর্শন করবেন।

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা