7000 টাকার কমেই স্মার্টফোন! আগামী সপ্তাহে আসছে itel A50

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সিরিজ সম্প্রসারণের পথে itel। সংস্থাটি আগামী সপ্তাহে itel A50 লঞ্চ করতে চলেছে। সূত্রে জানা গিয়েছে, এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হতে চলেছে। ইতিমধ্যেই এর সম্ভাব্য দাম এবং কিছু প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

itel A50 এর দাম

সূত্র মারফত জানা গিয়েছে, itel A50 -এর দাম 7000 টাকার কম হতে পারে। ইতিমধ্যেই জানুয়ারিতে লঞ্চ হওয়া itel A70 -এর দাম ছিল 6,299 টাকা (4GB+64GB), যা বর্তমানে Flipkart-এ 6,499 টাকায় বিক্রি হচ্ছে। এর মানে, itel 8000 টাকার বাজেটের স্মার্টফোন সেগমেন্টে তাদের উপস্থিতি আরও মজবুত করতে চায়।

itel A50 এর বৈশিষ্ট্য ও ফিচারস

itel A50 সিরিজের কিছু মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী itel A50 সিরিজটি বিভিন্ন রঙে (কালো, নীল, হলুদ, সবুজ) এবং মেমোরি অপশনে উপলব্ধ হতে পারে। এই ফোনে থাকতে পারে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে যার সাথে মিল রয়েছে A70 মডেলের, কারণ A70 তে আছে 6.6 ইঞ্চির HD+ (1612×720 pixel) স্ক্রিন

itel A50 ক্রেতাদের জন্য একটি বিশেষ অফারও রয়েছে, অর্থাৎ ফোন কেনার 100 দিনের মধ্যে একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট (Screen replacement) -এর সুযোগ। তবে এই অফারের সঙ্গে যুক্ত লেবার চার্জ এবং অন্যান্য বিস্তারিত শর্ত সম্পর্কে জানতে সংস্থার ওয়েবসাইটে দেখতে পারেন। itel A50 এর লঞ্চ ঘিরে অতি সাশ্রয়ী স্মার্টফোন প্রেমীরা উন্মুখ হয়ে রয়েছে। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি ফোনটিতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে লঞ্চ হতে চলা এই ফোনটি নিয়ে গ্রাহকদের মধ্যে উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে।

 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির