ল্যাপটপ নাকি রোবোট! আপনার ভয়েস শুনেই ঘাড় ঘোরাবে এই AI-ডিভাইস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বার্লিনে অনুষ্ঠিত IFA ইভেন্টে Lenovo প্রদর্শন করল এক অভিনব কনসেপ্ট ল্যাপটপ, যেটির নাম Lenovo Auto Twist AI PC। এই ল্যাপটপটির বিশেষত্ব হলো, এর উপরের কভার নিজে থেকেই ঘুরে যায় এবং সঠিক ভিজিবিলিটি বজায় রাখে। যদি ব্যবহারকারী ল্যাপটপটি এমনি ফেলে রাখেন বা দীর্ঘক্ষণ কাজ না করেন, তখন এটি নিজে থেকেই বন্ধও হয়ে যাবে।

ল্যাপটপটির আসল চমক অবশ্য এর উপরের কভার ও বেসের মধ্যে। এছাড়াও, এটিতে রয়েছে AI- ফিচার যা ব্যবহারকারীদের আরও উন্নত কাজ করে দিতে সক্ষম।

Lenovo-র মতে, এই ল্যাপটপে Dual Degree of Freedom অটোমেটিক রোটেশন ফিচার রয়েছে, যা ব্যক্তিগত ও পেশাদার উভয় ক্ষেত্রেই ব্যবহারের জন্য আদর্শ। ল্যাপটপটি ব্যবহারকারীর গতিবিধির ওপর নজর রাখে এবং ভিডিও কলের সময় ফ্রেমের মধ্যে রাখে।

তাছাড়া, ল্যাপটপটি Voice Command শুনে বিভিন্ন মোড পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন “close laptop,” “laptop mode,” বা “tablet mode”- তারপর ল্যাপটপ নিজে থেকেই সেসব মোডে পরিবর্তন হয়ে যাবে। গত বছর Lenovo Thinkbook Plus Twist চালু করেছিল, এবার তারা নিয়ে এল আরও উন্নত প্রযুক্তি।

রহস্যে ঘেরা এই ল্যাপটপের বৈশিষ্ট্য

Lenovo বলছে, এই AI PC এর “অসাধারণ পারফরমেন্স“ রয়েছে, তবে এর ইন্টার্নাল স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি।

The Verge থেকে জানা গেছে, এই কনসেপ্ট ল্যাপটপটি Voice command শোনার এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই সাড়া দেয়। তবে, এর মোটরগুলি কিছুটা ধীরগতির এবং প্রায় 10 সেকেন্ডের মতো সময় নেয় নির্দেশ সম্পূর্ণ করতে।

Lenovo-র কমিউনিকেশন ডিরেক্টর Jeff Witt বলেন, “আমরা এখনো এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। অনেক কনসেপ্ট বাজারে আসে না, তবে ভবিষ্যতে এর কিছু উপাদান দেখা যেতে পারে। এতে ফেস ট্র্যাকিং রয়েছে; এটি মূলত একটি ভিডিও কনফারেন্সিং সিস্টেম যা ল্যাপটপের মধ্যে রয়েছে। এর মধ্যে প্রচুর অ্যাক্সেসিবিলিটির সম্ভাবনা রয়েছে।”

আমরা আশাবাদী, এটি শীঘ্রই বাজারে আসবে এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতা এনে দেবে!

 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?