ট্যাবলেটের মধ্যেই হোম থিয়েটার! বিনোদনের খাজানা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ট্যাবলেটের জগতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে Lenovo Tab Plus । অন্যান্য প্রফেশনাল ডিভাইসের মতো নয়, এই ট্যাবলেট (Tablet) টি প্রধানত কন্টেন্ট কনজাম্পশন বা বিনোদনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্যাবলেটটিতে গেম খেলতে পারবেন ঠিকই কিন্তু high-end Game-এর জন্য এর পারফরম্যান্স যথেষ্ট নয়। 11.5 ইঞ্চির LCD ডিসপ্লে এবং MediaTek Helio G99 চিপসেট সমৃদ্ধ, এই ডিভাইসটি আপনার পছন্দের মুভি, YouTube ভিডিও এবং Web browsing -এর জন্য আদর্শ।

Tab Plus –এ রয়েছে JBL স্পিকার সিস্টেম, যা Dolby ATMOS দ্বারা অপ্টিমাইজ করা হয়েছে, ফলে সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত। যদিও ডিসপ্লের Resolution 2K (2000 x 1200 pixel) তবে 4K সাপোর্ট করে না। দামের হিসাবে এটি পর্যাপ্ত। কিন্তু রঙের গভীরতা এবং উজ্জ্বলতায় কিছুটা কমতি রয়েছে, বিশেষ করে কম আলোতে ট্যাবলেট (Tablet) টির স্ক্রীনের উজ্জ্বলতা যথেষ্ট কম।

Lenovo Tab Plus, 8600 mAh ব্যাটারি এবং 45W দ্রুত চার্জ সাপোর্ট সহ আসে, যা দীর্ঘক্ষণ বিনোদনের জন্য যথেষ্ট। এছাড়া, এটি Bluetooth -এর মাধ্যমে অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে Music Play করতে পারে, যা একটি অতিরিক্ত সুবিধা।

এই ট্যাবলেট (Tablet) -এর আরেকটি আকর্ষণীয় দিক হলো এর স্ট্যান্ড (stand)। কিকস্ট্যান্ডের মাধ্যমে প্রায় 180 ডিগ্রি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যা রান্নাঘরে বা বেডসাইডে ভিডিও কল বা সিনেমা দেখার জন্য সুবিধাজনক।

Android 14 অপারেটিং সিস্টেম (OS) চালিত এই ট্যাবলেট (Tablet) টি 2028 -এর জানুয়ারি পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। এর 8 Megapixel সামনের এবং পিছনের ক্যামেরা ভিডিও কল এবং ফটো তোলার জন্য যথেষ্ট ভালো।

ভারতে 22,999 টাকায় বিক্রি হচ্ছে Lenovo Tab Plus, যা Luna grey রঙে উপলব্ধ। আরও Accessories যেমন Tab Pen Plus এবং একটি keyboard আলাদাভাবে কিনতে পারবেন।

সব মিলিয়ে, যদি আপনি একটি ট্যাবলেট খুঁজছেন যা দিয়ে প্রতিদিনের বিনোদন এবং সাধারণ কাজগুলো করতে পারবেন, তাহলে Lenovo Tab Plus আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান