চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ল্যাপটপে এবার AI-এর জাদু! Lenovo Yoga Slim 7x মন কাড়বে

নিজস্ব প্রতিনিধি: ভারতে আত্মপ্রকাশ করল Lenovo -র নতুন ল্যাপটপ (Laptop) Yoga Slim 7x। Microsoft -এর ব্যাখ্যা অনুযায়ী, এই ল্যাপটপকে ‘Copilot+ AI PC’ বলা হচ্ছে। এর অর্থ হল, এটি এমন একটি ল্যাপটপ যেখানে Copilot + AI Tool, 40+ TOPS ক্ষমতাসম্পন্ন চিপসেট এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয় ঘটানো হয়েছে।

নতুন এই ল্যাপটপটিতে Qualcomm’s Snapdragon X Elite চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে রয়েছে Adreno GPU। এছাড়াও, ল্যাপটপটির AI performance বাড়াতে একটি Neural Processing Unit (NPU) রয়েছে।

ভারতে Lenovo Yoga Slim 7x -এর দাম 1,50,990 টাকা থেকে শুরু। এটি Cosmic Blue রঙে পাওয়া যাবে। Lenovo  India-র ওয়েবসাইট, Lenovo Exclusive স্টোর, ই-কমার্স  (e-commerce) সাইট এবং নির্বাচিত অফলাইন রিটেইল (Offline Retail) স্টোরে এটি কিনতে পাওয়া যাবে।

ল্যাপটপটিতে 14.5 ইঞ্চি 3K (2944 x 1840 pixel) OLED anti-glare touch screen রয়েছে, যার রিফ্রেশ রেট 90 Hz। এতে 1000 Nits পিক ব্রাইটনেস, HDR 600 True Black, TUV Rheinland Low Blue Light সার্টিফিকেশন এবং Dolby Vision সাপোর্ট রয়েছে। এতে Qualcomm’s Snapdragon X Elite X1E-78-100 প্রসেসর, Qualcomm Adreno GPU, 32GB  LPDDR5X RAM এবং 1TB of PCIe Gen 4 SSD স্টোরেজ রয়েছে। এটি Windows 11 Home অপারেটিং সিস্টেমে চলে।

Lenovo Yoga Slim 7x -এ Qualcomm’s Hexagon NPU রয়েছে, যা Snapdragon X Elite চিপসেটের একটি অংশ। Copilot+ এর সঙ্গে মিলিত হয়ে এই NPU Text to Image কনভার্সন, টেক্সট ক্রিয়েশন, উন্নত ফটো ও ভিডিও এডিটিং সহ বিভিন্ন AI-ভিত্তিক ফিচার নিয়ে আসে।

ল্যাপটপটিতে 70 watt প্রতি ঘন্টায় ব্যাটারি এবং  65ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। Lenovo -র দাবি, এই ল্যাপটপ (Laptop) টি একাধিক দিন চার্জ ধরে। এতে র‌্যাপিড চার্জ এক্সপ্রেস টেকনোলজি রয়েছে, যা 15 মিনিট চার্জে 3 ঘন্টা ব্যাকআপ দেয় বলে দাবি করা হয়েছে। ল্যাপটপটিতে Full HD (1080p) Webcam এবং 4 Speaker সাউন্ড সিস্টেম রয়েছে। কানেক্টিভিটির জন্য Wi-fi 7 এবং Bluetooth 5.3 রয়েছে। ল্যাপটপটি 12.9 mm পুরু এবং ওজন 1.28 কেজি।

 

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ