চলতি অর্থবর্ষে মহারাষ্ট্রে বিক্রি রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি

শুধু মুম্বই শহরে  চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট ৬,০০০ নতুন বৈদ্যুতিক গাড়ি নথিভুক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামবৃদ্ধিতে অর্থ সাশ্রয়ের জন্য দেশজুড়ে অনেকেই বৈদ্যুতিক গাড়ি (Electric vehicle) কেনার দিকে ঝুঁকছেন। আর বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে দেশের অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্র। রাজ্যের পরিবহণ দফতরের হিসেব বলছে,  গত আর্থিক বছরের তুলনায় চলতি অর্থবর্ষে মহারাষ্ট্রে নতুন বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। বাণিজ্যনগরী মুম্বইতে এই বৃদ্ধির হার ৩০০ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত বছর এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে মহারাষ্ট্রে ২৩,৭৯৬ টি বৈদ্যুতিক গাড়ি পরিবহণ দফতরে নথিভুক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ (এখনও শেষ হয়নি) পর্যন্ত সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এই তিন মাসে ৪৬,১০৮টি গাড়ি নথিভুক্ত হয়েছে। শুধু মুম্বই শহরে  চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট ৬,০০০ নতুন বৈদ্যুতিক গাড়ি নথিভুক্ত হয়েছে। যার মধ্যে গত তিন মাসে নথিভুক্ত হয়েছে ২,৫০০ গাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দাম মাত্রাছাড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। পেট্রোল চলে এমন গাড়ির তুলনায় ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির দাম এখনও অনেকটাই বেশি হলেও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই ধরনের গাড়ির দাম কমানোর চেষ্টা করছেন। ফলে সেই  সুযোগকে কাজে লাগাচ্ছেন বহু মানুষ। ফলে অনেক রাজ্যেই বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ছে।

মহারাষ্ট্রের পরিসংখ্যান অনেকটাই চমকে দেওয়ার মতো। তাঁরা এও জানাচ্ছেন, অনেক রাজ্য নিজস্ব বৈদ্যুতিক গাড়ির নীতি ঘোষণা করছে। মহারাষ্ট্রের মতো অনেক রাজ্য বৈদ্যুতিক গাড়ি কিনলে ক্রেতাকে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেছে। যার সুফল মিলছে হাতেনাতে। নতুন প্রজন্মের ক্রেতারা অনেক বেশি সচেতন সব দিক থেকেই। বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে। অনেকে পরিবেশ সচেতনও বটে। ফলে বৈদ্যুতিক গাড়ি এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠছে।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?