এই মুহূর্তে

শত্রুতা ভুলে হাত মেলাল টাটা মোটরস ও মাহিন্দ্রা-মাহিন্দ্রা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুই সংস্থাই গাড়ি উ‍ৎপাদন করে। দেশীয় বাজার দখলে দুই সংস্থাই কোমর বেঁধে ঝাঁপিয়েছে। ব্যবসায়িক রেষারেষিও ছিল। অথচ এবার শত্রুতা ভুলে হাতে হাত মেলাল দেশের দুই বিখ্যাত গাড়ি উ‍ৎপাদনকারী সংস্থা টাটা মোটরস এবং মাহিন্দ্রা –মাহিন্দ্রা। দেশের গাড়ি শিল্পের দই অগ্রণী প্রতিষ্টানের উদ্যোগে তৈরি হয়েছে নতুন সংস্থা ‘রেবো’। খুব শিগগিরই বাজারে আসছে নতুন বৈদ্যুতিক গাড়ি। দেশের গাড়ির বাজারের দুই প্রতিদ্বন্দ্বী সংস্থার এক ছাতার তলায় আসার সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন।  

দেশে যেভাবে পেট্রোল-ডিজেলের দাম দিনদিন আকাশছোঁয়া হচ্ছে তাতে কদর বাড়ছে বৈদ্যুতিক গাড়ির। বিভিন্ন রাজ্যে গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় বেশ কয়েকগুণ বেড়েছে। আগামী দিনে উত্তরোত্তর বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। আর সেই বাজার ধরতেই রেষারেষি ছেড়ে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন টাটা মোটরস ও মাহিন্দ্রা-মাহিন্দ্রার শীর্ষ আধিকারিকরা।

টাটা মোটরস সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকেই দুই সংস্থার যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বেশ কয়েক দফা বৈঠকের পরে অবশেষে নতুন সংস্থা তৈরির বিষয়টি চূড়ান্ত রূপ পেয়েছে। দুই সংস্থার যৌথ অংশীদারিত্বে যে নতুন সংস্থা তৈরি হয়েছে তার নাম হচ্ছে রেবো। সংস্থার প্রধান হতে পারেন মাহিন্দ্রা ইলেকট্রিকের বিদ্যু‍ৎ বাহনকার। প্রধান মুখপাত্রের দায়িত্ব বর্তাচ্ছে টাটা পাওয়ার্সের ইন্দ্রবজ্র বিজুরিয়ার কাঁধে।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

যুদ্ধের আবহেও শেয়ার বাজার খুলতে বিরাট লাফ সেনসেক্সে, মুখে হাসি বিনিয়োগকারীদের

ভ্যাপসা গরমে মিলবে স্বস্তি, ১.৫ টন এসিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Amazon

পয়লা বৈশাখের আগে স্বস্তি, কলকাতায় সোনা ও রুপোর দামে সামান্য পতন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ