চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবিশ্বাস্য! পাকিস্তানে এক ধাক্কায় ডিজেলের দাম বাড়ছে ১১৯ টাকা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই পাকিস্তানে জ্বালানি তেলের দামে কার্যত সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিতে চলেছে। এক ধাক্কায় লিটার পিছু ডিজেলের দাম বাড়তে চলেছে ১১৯ টাকা। বর্তমানে দেশে এক লিটার ডিজেলের দাম ১৪৪ টাকা ১৫ পয়সা। অর্থা‍ৎ আর কয়েক ঘন্টা বাদে এক লিটার ডিজেল কিনতে আড়াইশোর বেশি টাকা খরচ করতে হবে পাকিস্তানবাসীকে। শাহবাজ শরিফ সরকারের এমন সিদ্ধান্ত দেশে নতুন করে অশান্তির আগুন জ্বালতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত কয়েক মাস ধরেই পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার আকাশ ছুঁয়েছে। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আম আদমিকে। তার উপরে রাজনৈতিক অচলাবস্থা চলায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। শেয়ার বাজারে যেমন ধস নেমেছে, তেমনই ডলারের তুলনায় রুপির দামও হ্রাস পেয়েছে। বাজারে গিয়ে জিনিসপত্রে হাত দেওয়া মাত্র ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

তার মধ্যেই শুক্রবার দেশের জ্বালানি তেল ও গ্যাসের নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেরেটরি অথরিটি (Oil and Gas Regulatory Authority) অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়ে ডিজেলের দাম লিটার প্রতি ১১৯ টাকা ও পেট্রলের দাম লিটার পিছু ৮৩ টাকা ৫০ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। রাজস্ব ঘাটতি মেটাতেই দুই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এক ধাক্কায় ১১৯ টাকা বাড়ানোর সুপারিশ নিয়ে ওরগা’র এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘১১৯ টাকার মধ্যে ৭০ টাকা জিএসটি ও ৩০ টাকা লেভি বাবদ আদায় করার সুপারিশ করা হয়েছে। অর্থা‍ৎ ১০০ টাকা কর বাবদ জমা পড়বে সরকারি খাজাঞ্চিখানায়।’

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ