BMW 5 সিরিজকে টেক্কা দিতে ভারতে Benz E-Class LWB লঞ্চ করল Mercedes, দাম জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যান্য দেশে লঞ্চ হয়েছিল আগেই, অবশেষে ভারতের ফোর হুইলার বাজারে পা রাখল Mercedes-Benz E-Class গাড়িটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বসূরি অর্থাৎ আগের জেনারেশনের মতোই E-Class শুধুমাত্র লং-হুইলবেস কনফিগারেশনে পাওয়া যাবে। Mercedes তাদের এই নয়া মডেলটির মাত্র 3 টি ভেরিয়েন্ট,E 200, E220d এবং E 450 ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে।

Mercedes তাদের এই নতুন ক্লাসে আগের মডেলগুলির তুলনায় ডিজাইনে অনেক বেশি পরিবর্তন এনেছে। বিশিষ্ট কাঁধের লাইন এবং আরও ‘প্রবাহিত’ রুফ লাইনের মতো স্টাইলিশ উপাদান রয়েছে Mercedese এর এই গাড়িতে। Benz E-Class গাড়িটিতে সামনের প্রান্তে একটি বৃহত্তর, আরও ইমপোজিং গ্রিল এবং নতুন হেডল্যাম্প দেওয়া হয়েছে। সঙ্গে সেট টেল ল্যাম্পও থাকবে এই গাড়িতে।

কোম্পানি তাদের এই নয়া মডেলটিতে 18 ইঞ্চির অ্যালয় হুইল দিচ্ছে। পাশাপশি Benz E-Class LWB গাড়িটির দৈর্ঘ্য 5,092 মিলি মিটার, প্রস্থ 1,880 মিলি মিটার এছাড়াও এই নতুন ফোর হুইলারের উচ্চতা 1,493 মিলি মিটার। গাড়িটির অন্দরমহল নিখুঁত ভাবে সুসজ্জিত। এতে রয়েছে সুপারস্ক্রিন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের জন্য তিনটি স্ক্রিন, একটি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং সহ-চালকের জন্য একটি ডেডিকেটেড ডিসপ্লে।

আরও পড়ুন:ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে গেল গাড়িটি, দেখুন ভাইরাল সেই ভিডিও

এছাড়াও থাকবে four-zone climate control, 730W Burmester 4D সাউন্ড সিস্টেম। এগুলি ছাড়াও সংস্থা তাদের এই মডেলটির E 200 ও E 450 ভেরিয়েন্ট দুটি পেট্রোল চালিত ইঞ্জিনের সাথে নিয়ে এসেছে। তবে Benz E-Class গাড়িটির E 220d অবতারটি ডিজেল দ্বারা চালিত হবে। গাড়িটি 6 সিলিন্ডার ইঞ্জিনদ্বারা চলবে যা 370 bhp এবং 500 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির বেস ভেরিয়েন্ট Benz E-Class E 200-র দাম শুরু হচ্ছে 78.5 লাখ থেকে যেখানে টপ ভেরিয়েন্টটির দাম 92.5 লাখ। বলে রাখা ভাল, Mercedes-Benz E-Class ভারতের বাজারে BMW 5 সিরিজকে টেক্কা দিতে মাঠে নামবে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি