এই মুহূর্তে

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

নিজস্ব প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন প্রতারণা ও জালিয়াতি দিন দিন বাড়ছে। অনেক ব্যবহারকারী নিজের অজান্তে কিংবা অসাবধানতার কারণে চরম সর্বনাশের মুখে পড়ছেন। প্রতারক বা ঠগীদের পাল্লায় পড়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে নতুন কিছু ফিচার আনছে মার্ক জুকারবার্গের মালিকাধীন মেটা (Meta)। সংস্থাটি জানিয়েছে, ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ(WhatsApp) এবং মেসেঞ্জারে (Messenger)-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। এতে সন্দেহজনক অ্যাকাউন্ট বা বার্তার ক্ষেত্রে ব্যবহারকারীরা আগে থেকেই সতর্কবার্তা পাবেন।

প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এআইভিত্তিক নিরাপত্তা ফিচার চালু করা হচ্ছে। এর মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণামূলক লিংক এবং নকল ব্র্যান্ড বা তারকার নাম ব্যবহার করে তৈরি করা প্রোফাইল দ্রুত শনাক্ত করা যাবে। নতুন ব্যবস্থায় যদি কোনও ব্যবহারকারী সন্দেহজনক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে পপ-আপ সতর্কবার্তা দেখাবে প্ল্যাটফর্ম। বিশেষ করে সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট বা অজানা ডিভাইস লিংকের ক্ষেত্রেও সতর্কবার্তা দেখাবে Facebook ও Messenger।

এছাড়া বিজ্ঞাপনদাতাদের যাচাইকরণ প্রক্রিয়াও আরও কঠোর করছে মেটা। সংস্থার লক্ষ্য, বছরের শেষ নাগাদ তাদের মোট বিজ্ঞাপন আয়ের ৯০ শতাংশ যেন যাচাইকৃত বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আসে। মেটা জানিয়েছে, ২০২৫ সালে তারা প্রায় ১৫ কোটি ৯০ লাখ প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়েছে এবং Facebook ও Instagram থেকে প্রায় ১ কোটি ৯ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ করেছে। সাধারণ ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা চালাচ্ছিলেন মেটার শীর্ষ কর্তারা। অবশেষে নয়া পথের সন্ধান পেয়েছেন তাঁরা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

আপনার সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বুঝে নিন এই ৩ সহজ কৌশলে

যুদ্ধের আবহে স্বস্তি! একধাক্কায় ৮ হাজার টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

পেট্রোল বা গ্যাসের দরকারই পড়বে না, মাত্র ৫০ হাজার টাকায় মিলছে এই দুই চাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ