এবার মোবাইলে ইন্টারনেট না থাকলেও টাকাপয়সা লেনদেন করা যাবে

নতুন প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার মোবাইলে ইন্টারনেট না থাকলেও ডিজিটাল প্রক্রিয়ায় টাকাপয়সা লেনদেন করা যাবে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এবার মোবাইলে ইন্টারনেট না থাকলেও ডিজিটাল প্রক্রিয়ায় টাকাপয়সা লেনদেন করা যাবে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই প্রযুক্তি দারুণ কাজে লাগবে বলে মনে করছে আরবিআই। নয়া প্রযুক্তির ভুলত্রুটি খতিয়ে দেখতে গত বছর সেপ্টেম্বর মাস থেকে ‘ড্রাই রান’ চালিয়েছে আরবিআই। এবং তাঁরা জানিয়েছে এতে যথেষ্ট সফলতাও এসেছে বলে দাবি তাঁদের।

বর্তমান সময়ে নগদে টাকা পয়সা লেনদেনের বদলে দেশের একটা বড় অংশ অনলাইনে করতে পছন্দ করেন। কিন্তু এর জন্য প্রয়োজন ইন্টারনেট কানেকশন। আবার যেখানে ইন্টারনেট সংযোগ নেই, বা অনিয়মিত সংযোগ থাকলে অনলাইন লেনদেনে সমস্য়া হয়। বিশেষ করে অনিয়মিত ইন্টারনেট সংযোগের কারণে অনেক সময় মাঝপথেই আটকে যায় লেনদেন। এতে সমস্য়ায় পড়তে হয় সব পক্ষকেই। আগামী দিনে যাতে এই সমস্য়ায় না পড়তে হয় তার জন্যই আরবিআই উদ্যোগী হয়েছে।

আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত মোট ২ লক্ষ ৪১ হাজার বার অফলাইনে টাকাপয়সা লেনদেন করা হয়েছে। মোট লেনদেনের পরিমান ১ কোটি ১৬ লক্ষ টাকা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে অফলাইনে ডিজিটাল লেনদেন যথেষ্ট সফল। শুক্রবারই বিবৃতি জারি করে এই খবর দিয়েছে আরবিআই। তাতে এটাও বলা হয়েছে, আগামী দিনে ধীরে ধীরে গোটা প্রক্রিয়া চালু করা হবে। এবং কী ভাবে সেটা হবে সেটাও জানানো হবে।

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক