Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্মার্টফোন প্রেমীদের জন্যে সুখবর! শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 15

OnePlus স্মার্টফোন প্রেমীদের জন্যে সুখবর! শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে One Plus-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, OnePlus 15।

Share:

নিজস্ব প্রতিনিধি: OnePlus স্মার্টফোন প্রেমীদের জন্যে সুখবর! শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে One Plus-এর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, OnePlus 15। স্মার্টফোনটি Qualcomm-এর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট দ্বারা চালিত হবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও থাকবে, সুতরাং One Plus স্মার্টফোন প্রেমীদের জন্যে এখন নাচার সময়। OnePlus 15 আজ, সোমবার চিনে লঞ্চ হবে। শীঘ্রই ভারতেও লঞ্চ হবে। সংস্থাটি তাদের অফিসিয়াল ভারতীয় পোর্টালে ফোনটির একটি টিজার প্রকাশ করেছে।

যেটি প্রায় 8.5 মিমি পুরু হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 15 হল গত বছর লঞ্চ হওয়া OnePlus 13 এর একটি আপগ্রেড ভার্সন। তবে কোম্পানি এখনও OnePlus 14 লঞ্চ করেনি। তার আগেই OnePlus 15 বাজারে নিয়ে আসে তারার। ফোনটিতে 7,300mAh ব্যাটারি থাকবে এবং এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। OnePlus 15 এর একটি টিজারে এর ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই হ্যান্ডসেটটি দেখতে OnePlus 13s এর মতোই হবে। ব্যাক প্যানেলে একটি Squoval ক্যামেরা আইল্যান্ড এবং OnePlus ব্র্যান্ডিং থাকবে। GSMArena ওয়েবসাইট অনুসারে, OnePlus 15-তে IP68 রেটিং থাকবে, যা এটিকে ধুলো এবং জলরোধী করে তুলবে।

এটিতে 6.78-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার মধ্যে 165Hz রিফ্রেশ রেট-সহ একটি LTPO AMOLED প্যানেল থাকবে। স্ক্রিন সুরক্ষার জন্য একটি সিরামিক গার্ড গ্লাস থাকবে। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 (3 nm) দিয়ে আত্মপ্রকাশ করবে। এতে থাকবে Adreno 840 GPU। এটি 16GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ সহ আসতে পারে। এই ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। রিপোর্ট অনুসারে, তিনটি ক্যামেরা লেন্সই 50MP এর হবে। ব্যাক প্যানেলে ডুয়াল LED লাইট থাকবে। একটি 32MP সেলফি ক্যামেরাও থাকবে।

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?