OnePlus-এর নতুন এই Tablet কেনার আগে জেনে নিন জরুরি তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা OnePlus-এর নতুন Pad 2 ট্যাবলেট (Tablet) টি বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রায় 40,000 টাকার এই ট্যাবলেট (Tablet) টিতে আধুনিক প্রযুক্তি এবং সুন্দর ডিজাইনের অসাধারণ সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা এর ডিজাইন, পারফর্মেন্স, ডিসপ্লে, অডিও কোয়ালিটিসহ বিভিন্ন ফিচার আপনাদের সামনে তুলে ধরব।

কি পাবেন বক্সে?

বক্স খুললেই দেখা যায়, ট্যাবলেটটি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, একটি 67W পাওয়ার অ্যাডাপ্টার (power adapter) এবং একটি Type-C charging Cable। উল্লেখযোগ্যভাবে, OnePlus Stylus 2 আলাদাভাবে ₹5,500 মূল্যে বিক্রি হয়, যা ম্যাগনেটিক সংযোগ এবং উন্নত স্ক্রিবল-টু-টেক্সট ক্ষমতা প্রদান করে এমনকি হাতের মুভমেন্টও বুঝে নিতে সক্ষম। তবে এর দাম কিছুটা বেশি বলে মনে হতে পারে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

OnePlus Pad 2 একটি স্লিক মেটাল ইউনিবডি ডিজাইন সহ মাত্র 6.49 mm পুরু এবং ওজন 584 গ্রাম। হাতে ধরতে আরামদায়ক হলেও, এই দামে Face unlock ছাড়া অন্য কোনো unlock সিস্টেম নেই। যা এই দামের অন্য ট্যাবলেট (Tablet) গুলিতে বর্তমান। এটি ধূসর রঙের অপশনে পাওয়া যাচ্ছে।

অডিও কোয়ালিটি

ট্যাবলেট (Tablet) টিতে ছয়টি উচ্চমানের স্পিকার আছে, যা অসাধারণ সাউন্ড দেয়। প্রতিটি পাশে তিনটি স্পিকার থাকায় শব্দ স্পষ্ট ও গভীর হয়। ট্যাবলেটটি তিনটি স্বতন্ত্র অডিও মোড প্রদান করে: O Reality Audio, Special Audio এবং Holo Audio।

ডিসপ্লে কোয়ালিটি

OnePlus Pad 2, 12.1 ইঞ্চির LCD ডিসপ্লে 3K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 900 নিটসের পিক ব্রাইটনেস সহ এসেছে। যদিও ভিউইং এঙ্গেলগুলি চিত্তাকর্ষক কিন্তু AMOLED ডিসপ্লের অভাব উল্লেখযোগ্য। LCD প্যানেলটি বাইরের আলোতে পর্যাপ্তভাবে কাজ করে, তবে আরও উন্নত ব্রাইটনেস প্রয়োজন।

পারফরম্যান্স এবং সফটওয়্যার

Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত, OnePlus Pad 2 পারফরম্যান্সে অনবদ্য, AnTuTu বেঞ্চমার্কে প্রায় 1.5 million স্কোর করেছে। তবুও, কিছু ব্যবহারকারীরা সামান্য throttling পেতে পারেন। ডিভাইসটি Android 14 ভিত্তিক Oxygen OS 14 সহ আসে সাথে তিন বছরের Software Update-এর প্রতিশ্রুতিও দিচ্ছে।

একসাথে তিনটি অ্যাপ চালানো যায়, তবে অ্যাপের মধ্যে সুইচ করতে একটু সময় লাগতে পারে। 5G এবং LTE সাপোর্ট আছে।

ক্যামেরা ও ব্যাটারি লাইফ

OnePlus Pad 2 তে 13 megapixel রিয়ার ক্যামেরা এবং 8 megapixel Front facing ক্যামেরা রয়েছে। 4K ভিডিও রেকর্ড করা যায়, তবে ক্যামেরা পারফর্মেন্স মাঝারি মানের। 9510 mAh ব্যাটারি থাকায় চার্জ দীর্ঘক্ষণ থাকে। 67Watt চার্জার দিয়ে দেড় ঘন্টায় ফুল চার্জ হয়।

OnePlus Pad 2 পারফর্মেন্স, ডিজাইন এবং ফিচারের দিক থেকে ভালো একটি ট্যাবলেট (Tablet) । অডিও কোয়ালিটি, ডিসপ্লে এবং প্রসেসিং পাওয়ার ভালো হলেও, ক্যামেরা কোয়ালিটি এবং অ্যাকসেসরিজের দাম কিছুটা বেশি। সামগ্রিকভাবে, যারা প্রিমিয়াম ট্যাবলেট খুঁজছেন তাদের জন্য OnePlus Pad 2 ভালো একটি পছন্দ।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?