ষষ্ঠীতেও রেহাই নেই, একটানা সাতদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম

উৎসবের মরশুম তো কী? ছাড় নেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে। লাগামহীনভাবে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। ষষ্ঠীর দিন অর্থাৎ সোমবার ধরে একটানা সাতদিন বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুম তো কী? ছাড় নেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে। লাগামহীনভাবে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। ষষ্ঠীর দিন অর্থাৎ সোমবার ধরে একটানা সাতদিন বাড়ল কালো সোনার দাম। ফলে সর্বকালের রেকর্ড ভেঙে রোজ নতুন নতুন রেকর্ড তৈরি করছে জ্বালানি তেলের দাম। যার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাজারে। দুর্গাপুজোর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। ব্যবসায়ীদের দাবি, তেলের দাম বাড়তেই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যদিও তেলর দাম বাড়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের তরজা অব্যাহত, আর মাথায় বাজ পড়ছে আম জনতার।

ষষ্ঠীর দিন অর্থাৎ সোমবাল কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। ফলে শহরে পেট্রলের দাম বেড়ে হল ১০৫ টাকা ০৯ পয়সা। আর ডিজেলের নতুন দাম হল ৯৬ টাকা ২৮ পয়সা। এভাবে দাম বাড়তে থাকলে কলকাতায় অচীরেই ডিজেলের দাম সেঞ্চুরি পার করবে বলে মনে করছে ব্যবসায়ীমহল। এমনিতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে বাজার আগুন। পুজোর কটা দিন আরও বাড়ার আশঙ্কা করছেন আম জনতা। অপরদিকে দেশের রাজধানী দিল্লিতে সোমবার এক লিটার পেট্রলের দাম ১০৪ টাকা ৪৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৩.১৭ টাকা। আবার বাণিজ্যনগরী মুম্বইয়ে ডিজেল ১০১ টাকা ছাড়িয়ে গেল এবং পেট্রলের দাম ১১০ টাকা ৪১ পয়সা। তবে চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম যথারীতি অনেকটাই কম। সোমবার দক্ষিণের এই শহরে পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ৭৯ পয়সা প্রতি লিটারে। আর ডিজেল বিক্রি হচ্ছে ৯৭ টাকা ৫৯ পয়সা প্রতি লিটার দরে।

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব